Sunday, September 6, 2026
28 C
Kolkata

তিন বাইক চোরকে গ্রেফতার মালদা পুলিশের

গোলাম হাবিব,মালদা: গোপন সুত্রে খবর পেয়ে সোমবার রাতে চাঁচল থানার খরবা পঞ্চায়েতের বিলাইডাঙ্গী এলাকায় হানা দিয়ে তিন চোরা বাইক কারবারকারিকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। ধৃতরা হল গোলাম মোস্তফা (৩৬),তমাল দাস(৩৬) ও আকিমুদ্দিন(২৫)। তমালের বাড়ি চাঁচলের খরবা এলাকায়, গোলাম মোস্তফা ও আজিমুদ্দিনের বাড়ি কিস্টগঞ্জ এলাকায়।

ধৃতদের কাছ থেকে তিনটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ওই মোটর বাইক গুলো উত্তর দিনাজপুর হয়ে বাংলাদেশে পাচার করার পরিকল্পনা ছিল তাদের। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের অনুমতি চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয় মঙ্গলবার।চোরা বাইক কারবারীদের আরও কোনো বড় চক্র রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে চাঁচল থানার পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories