Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র

বছরের সেরা দায়িত্ববান অফিসার হিসেবে মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। কলকাতা পুলিশ কমিশনারের পাশাপাশি আরও দুই আইপিএস অফিসার মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার পাবেন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চে এই দক্ষ অফিসারদের হাতে পদক তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতিবছর রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে আইপিএস অফিসার দের কাজের ভিত্তিতে তাদের পুরস্কৃত করা হয়। মূলত দুটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয় রাজ্য। এক, অসামান্য বা দৃষ্টান্তমূলক কাজ ও দুই, প্রশংসাযোগ্য কাজ। অসামান্য ভূমিকার জন্য মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নগরপাল সৌমেন মিত্রের হাতে মুখ্যমন্ত্রী পদক ও শংসাপত্র তুলে দেবেন।

পাশাপাশি এডিজি (কারা) পীযূষ পান্ডে এবং আইজি (উত্তরবঙ্গ) ভিপি সিংকেও এই ক্যাটাগরিতে মুখ্যমন্ত্রী পদক ও শংসাপত্র তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসে রেড রোডের অনুষ্ঠান মঞ্চেই আইপিএস অফিসারদের পুরস্কৃত করবেন মুখ্যমন্ত্রী।

প্রশংসাযোগ্য কাজে অবদান দেখে মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন সাত জন আইপিএস অফিসার। আইজি (সিআইডি) আনন্দ কুমার, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার সৈয়দ ওয়াকার রাজা, কোচবিহারের নয়া পুলিশ সুপার সুমিত কুমার, সুন্দরবন পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায়, পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার এবং কলকাতা পুলিশের ডিসি (এসটিএফ) অপরাজিতা রাইকে পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের আগে তত্‍কালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়ে ওই পদে বসানো হয়েছিল সৌমেন মিত্রকে। দক্ষতার সঙ্গেই ভোট পরিচালনা করেছিলেন বলে প্রশংসা করেছিল নির্বাচন কমিশন। পরে অবশ্য সরিয়ে দেওয়া হয়েছিল। ফের ২০২১ বিধানসভা নির্বাচনের আগে তত্‍কালীন পুলিশ কমিশনার অনুজ শর্মাকে সরিয়ে লালবাজারের হটসিটে বসানো হয়েছিল সৌমেন মিত্রকে। অসামান্য দক্ষতার সাথে এবারও কলকাতার ভোট পরিচালনা করেছেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, সেই কৃতিত্বের জন্য এবার পুরস্কৃত হয়েছেন তিনি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories