Saturday, September 5, 2026
28 C
Kolkata

সাপের কামড়, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ানের সহযোগিতায় বাঁচল এক মহিলার জীবন

মুর্শিদাবাদ: ভারত-বাংলাদেশের মুর্শিদাবাদ জলঙ্গির সরকারপাড়া সীমান্ত এলাকায় ১৪১ নম্বর ব্যাটালিয়নের সহযোগিতায় বাঁচল এক মহিলার জীবন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার কৃষিকাজের সময় ২৯ বছর বয়সী রুপালি বিবিকে একটি বিষাক্ত সাপে কামড় দেয়।পাশেই ছিল জলঙ্গি ১৪১ নম্বর বিএসএফ ক্যাম্পের সীমান্ত আউট পোস্ট। এই ঘটনা দেখে কর্মরত বিএসএফ জওয়ানরা খবর দেয় বিএসএফ আধিকারিকদের. সেই খবর শুনে তড়িঘড়ি উন্নত চিকিৎসার জন্য বিএসএফ অ্যাম্বুলেন্স দ্বারা জলঙ্গির সাদিখানদিয়ার গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয় রুপালি বিবিকে। হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হলে তাঁকে বিএসএফের অ্যাম্বুলেন্স দ্বারা বাড়িতে পৌঁছে দেন ওই জওয়ানরা।

যাঁরা নিজের জীবন বাজি রেখে দিনরাত পাহারা দিয়ে গোটা দেশটাকে রক্ষা করে,তাঁরা সাধারণ মানুষের কাজে লাগবেনা তা হয় নাকি। তবে রূপালী বিবিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করানো বিএসএফের এই মানবিক উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে গোটা এলাকায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories