Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

রানীগঞ্জে আদিবাসীদের জায়গা দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র , ভাঙচুর

আসানসোল: রানীগঞ্জ থানার অন্তর্গত রানিসায়ের জোড়া মন্দিরের পাশে আদিবাসীর জায়গা দখলকে ঘিরে রণক্ষেত্র। চলে ব্যাপক ভাঙচুর। লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধর করা হল জমি মাফিয়দের। তীর ধনুক , লাঠিসোটা নিয়ে বিক্ষোভ দেখান  আদিবাসী মহিলা ও পুরুষরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ।

গত কয়েকদিন ধরে দু’নম্বর জাতীয় সড়কের পাশে আদিবাসীদের জায়গা দখল করেছিল জমি মাফিয়া বলে অভিযোগ আদিবাসীদের। এরপরে আজ বিক্ষোভ আন্দোলনে নামে আদিবাসীরা। জমির মালিকরা ঘটনাস্থলে পৌঁছালে আদিবাসী মহিলা লাঠিসোটা, বাঁশ, তীর ধনুক নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। জমি মাফিয়াদের অস্থায়ী ঘর ব্যাপক ভাঙচুর চালায় তাঁরা। বেধড়ক মারধর করা হয় জমি মাফিয়াদের।

আদিবাসী মহিলারা জানান ” গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে তাদের গ্রামের পাশে জলাশয় ভরাট করছিল জমি মাফিয়ারা। প্রতিবাদ করতে গেলে জমি মাফিয়ার হুমকি দিচ্ছিল। পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। জানানো হয়েছে বিডিওকেও।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories