Saturday, September 5, 2026
30 C
Kolkata

টাকার বিনিময়ে ডিজিটাল প্রচার? বঙ্গভোটের আগে বিজেপির কৌশল ঘিরে প্রশ্ন

বিধানসভা নির্বাচনের আগে ডিজিটাল প্রচারে নতুন পথ নিয়েছে বঙ্গ বিজেপি। সমাজমাধ্যমে দলের পক্ষে রিল বানালে কনটেন্ট ক্রিয়েটরদের আর্থিক পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সূত্রের খবর, ইনস্টাগ্রামে একটি প্রচারমূলক রিলের জন্য ২০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হতে পারে।

দলীয় মহলের বক্তব্য, তরুণ ভোটারদের কাছে পৌঁছতে এখন সোশ্যাল মিডিয়াই সবচেয়ে কার্যকর মাধ্যম। তবে এই উদ্যোগে একাধিক শর্ত রাখা হয়েছে—প্রচার করতে হলে সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরের কমপক্ষে ১৫ হাজার ফলোয়ার থাকতে হবে এবং গড়ে ১০ থেকে ১৫ হাজার ভিউ পাওয়ার নজির থাকতে হবে। আবেদন করার জন্য একটি অনলাইন লিঙ্কও চালু করা হয়েছে বলে জানা গিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের প্রশ্ন, রাজনৈতিক বার্তা ছড়াতে সরাসরি অর্থের বিনিময়ে কনটেন্ট তৈরি করানো কতটা স্বচ্ছ প্রক্রিয়া? এতে কি প্রচার ও ব্যক্তিগত মতামতের সীমারেখা ঘুলিয়ে যাওয়ার আশঙ্কা নেই? বিশেষ করে যখন সাধারণ ব্যবহারকারীরা অনেক সময় বুঝতেই পারেন না কোন কনটেন্ট স্বতঃস্ফূর্ত, আর কোনটি অর্থের বিনিময়ে তৈরি।

যদিও বিজেপির তরফে বিষয়টিকে আধুনিক প্রচার কৌশলের অংশ বলেই ব্যাখ্যা করা হচ্ছে, বিরোধীদের দাবি—এতে নির্বাচনী লড়াইয়ে অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি হতে পারে। ভোট যত এগোচ্ছে, ডিজিটাল ময়দানের লড়াইও ততই তীব্র হচ্ছে—আর সেই লড়াইয়ে টাকার ভূমিকা কতটা হওয়া উচিত, তা নিয়েই এখন চর্চা রাজনৈতিক মহলে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories