Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

জলে ডুবে মৃত তিন ভাইয়ের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন

মালদা:- ভরা গঙ্গায় নৌকা উলটে মৃত তিন ভাইয়ের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখোপাধ্যায় ও দলের জেলা সভাপতি আব্দুর রহিম বকসি। আজ মৃতদের পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন তাঁরা। ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সেচ প্রতিমন্ত্রী। আজ জল ভেঙেই বন্যা কবলিত কালিয়াচক ৩ নম্বর ব্লকের চর সুজাপুর গ্রামে যান মন্ত্রী সহ জেলা তৃণমূলের দুই শীর্ষনেতা।

গত বুধবার চরের জমিতে পাট কাটতে যাওয়ার সময় গঙ্গায় নৌকা উলটে তলিয়ে যান কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চর সুজাপুর গ্রামের অর্জুন মণ্ডল পাড়ার বাসিন্দা তিন ভাই সুব্রত মণ্ডল (২২), সত্যজিৎ মণ্ডল (১৮) ও সত্যবান মণ্ডল (১৭)। তাঁদের বাবা লক্ষ্মণ মণ্ডলও সেই নৌকায় ছিলেন। তিনি কোনওরকমে সাঁতরে পাড়ে উঠতে পারেন। তাঁর মুখ থেকে সব জেনে স্থানীয় মাঝিরা গঙ্গায় তিন ভাইয়ের তল্লাশিতে নেমে পড়েন। পরে সিভিল ডিফেন্স ও এনডিআরএফ জওয়ানরাও ওই তিন ভাইয়ের খোঁজে গঙ্গায় তল্লাশি শুরু করে। পরদিন তিন ভাইয়ের দেহ উদ্ধার হয়।

আজ বন্যার জল ভেঙে ওই গ্রামে যান সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন সমর মুখোপাধ্যায় ও আবদুর রহিম বকসি। তাঁরা লক্ষ্মণবাবু ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন। মন্ত্রী জানান, একই পরিবারের তিন ভাই গঙ্গায় তলিয়ে মারা যাওয়ার ঘটনা খুব দুঃখজনক। ঘটনার পরেই এলাকার বিধায়ক চন্দনা সরকার এখানে এসেছিলেন। আজ আমরাও এখানে এসেছি। আমরা সরকারিভাবে এই পরিবারকে সবরকম সাহায্য করব। পরিবারটি সরকারের তরফে ৬ লক্ষ টাকা পাবে। আমরাও আজ কিছু আর্থিক সহায়তা করেছি। এই পরিবারের একটি ছেলে এখনও জীবিত। আমরা তার জন্যও কিছু করার চেষ্টা করছি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories