Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

যাত্রীবোঝাই বাসের পিছনে ধাওয়া করে ৩০টি বোমা উদ্ধার করল পুলিশ

এনবিটিভি ডেস্ক: যাত্রীবোঝাই বাসের পিছনে ধাওয়া করে বাস থেকে ব‍্যাগ বন্দী অবস্থায় ৩০ টি দেশী বোমা উদ্ধার করলো পুলিশ ।

গতকাল রাত্রি ১১ টা ১৫ নাগাদ পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগের কর্মীরা সূত্র মারফত খবর পেয়ে পানাগড় থেকে বাসটির পিছু নেয়। আসানসোলের কুলটির কাছে বাসটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। দু ‘নম্বর জাতীয় সড়কের উপর কুলটির ডুবুরডিহি মোড়ের কাছে কুলটি থানার পুলিশ ও পানাগড় সেনা ছাউনির গোয়েন্দা বিভাগ ওই যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে উদ্ধার হয় ৩০ টি তাজা বোমা । ব‍্যাগে থাকা নথি থেকে জানা গিয়েছে , কলকাতা থেকে বোমাগুলি ঝাড়খণ্ডে পাঠানো হচ্ছিলো ।

৩০ টি দেশী বোমার প্রতিটির মূল‍্য ১০০০ টাকা । চিরকুটে লেখা থেকে জানা গিয়েছে , ঝাড়খন্ডে সফি মহম্মদ ভাই নামে কারো কাছে পাঠানো হচ্ছিলো বোমাগুলি । কলকাতার ও দুই ব‍্যক্তির নাম লেখা রয়েছে চিরকুটে । লেখা রয়েছে একটি কোড নম্বর ১২৪৬১ । সমস্ত কিছু নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories