Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

দীর্ঘদিন ধরে বেহাল রাজ্য সড়ক, সংস্কারের দাবীতে পথ অবরোধ রতুয়ায়

রতুয়া ,২৫ আগস্টঃ বেহাল রাজ্য সড়ক সংস্কারের দাবীতে মালদা জেলার রতুয়ার স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করলেন। স্থানীয়দের অবরোধের জেরে প্রায় এক ঘন্টা রতুয়া মানিকচক সড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় নিত্যযাত্রীদের। রাজ্য সড়কে আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ পুলিশ ভ্যান। পরে প্রশাসন রাস্তা সংস্কারের আশ্বাস দিলে, অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

রতুয়া তারাশহর মোর থেকে রতুয়া ব্লক অফিস গেট অবধি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকায় সড়কটি চলাচলের অযোগ্য হয়ে রয়েছে। রাস্তার মধ্যে বড় বড় গর্ত হয়ে যাওয়ায়, বর্ষায় মানুষের বিপত্তির শেষ থাকেনা। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারের দাবী জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি।

এর প্রতিবাদে বুধবার রাজ্য সড়ক অবরোধ করেন এলাকার বাসিন্দারা। শেষ পর্যন্ত প্রাশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। অবিলম্বে সড়ক সংস্কারের উদ্যোগ না নিলে, লাগাতার অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রতুয়া ১নং ব্লকের বিডিও রাকেশ টোপ্পো জানান, “বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে খুব তারাতারি সড়ক সংস্কার করা হবে”।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories