Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

পাঁচ শিক্ষিকার বিষপান নিয়ে কি বললেন নওশাদ সিদ্দিকী

গতকাল বিকাশভবনের সামনে বদলির প্রতিবাদে পাঁচজন শিক্ষিকার বিষপানের ঘটনা নিয়ে উত্তাল মিডিয়া। আজ সেই বিষয়ে বক্তব্য রাখেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী।রইল তাঁর বক্তব্য:

গতকাল ২৪.০৮.২০২১ বিকাশভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পাঁচজন বদলি হওয়া শিক্ষিকা। অত্যন্ত হতাশাগ্রস্ত হয়েই তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। কিন্তু দেখা হওয়া তো দূরের কথা, পুলিশ তাঁদের বিকাশভবনেই ঢুকতে দেয়নি। আমরা গতকালই বিবৃতি দিয়ে বলেছি, এটা প্রশাসনের প্রতিহিংসামূলক আচরণ। আজ আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এন আর এস হাসপাতালে কয়েকজনকে দেখতে গেলে আমাকেও দেখতে দেওয়া হয়নি। পরে হাসপাতালের সুপার অজুহাত দেন, আইসিইউ বিভাগে বাইরের কারুর ঢোকার অনুমতি নেই। রোগীদের চিকিৎসা কি হচ্ছে, তাঁরা কেমন আছেন সে বিষয়ে আমাদের অন্ধকারে রাখা হচ্ছে।
আমরা মনে করি গতকাল শিক্ষিকাদের সঙ্গে অত্যন্ত অমানবিক আচরণ করা হয়েছে। একটু সময় বের করে শিক্ষামন্ত্রী এঁদের সাক্ষাত করতেই পারতেন। তাহলে এই চরম দূর্ঘটনা ঘটতো না।
রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার দাবী, অবিলম্বে এই ঘটনায় হস্তক্ষেপ করুন। এটা চলতে দেওয়া যায়না। শিক্ষকদের সঙ্গে তাদের দাবীগুলিকে সামনে রেখে এখনই বসুন ও সমাধানের সুষ্ঠু পথ খুঁজে বের করুন। আমি আশা রাখি এই বিষয়ে মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা পালন করবেন।

নওশাদ সিদ্দিকী,

(সদস্য, পশ্চিমবঙ্গ বিধানসভা)

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories