Saturday, September 5, 2026
28 C
Kolkata

নারদ কাণ্ডে অভিযুক্ত ৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ ইডির

নারদ কাণ্ডে দুই মন্ত্রী ও বিধায়ক মদন মিত্র সহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। চার্জশিটে নাম রয়েছে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র,প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় ও এসএমএইচ মির্জা।

নারদ কাণ্ডে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ফের তদন্তের আরজি জানিয়েছেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, শোভন চট্টোপাধ্যায় ও এসএমএইচ মির্জাকে ফের তলব করা হয়েছে তদন্তকারী সংস্থার তরফে। তবে বাকি তিনজনকে চার্জশিট পাঠানো হবে বিধানসভার স্পিকারের মাধ্যমে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই প্রকাশ্যে আসে নারদ কাণ্ডের ভিডিও। ম্যাথু স্যামুয়েলের এই স্টিং অপারেশন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজ্য ও জাতীয় রাজনীতিতে। তারপর হাই কোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। পরবর্তীতে তদন্তভার পায় ইডিও। মূলত টাকা লেনদেন সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে তদন্ত করছিল ওই সংস্থা। বুধবার এই মামলায় প্রথম চার্জশিট পেশ করল ইডির।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories