Sunday, September 6, 2026
28 C
Kolkata

সন্তানের বাবা সম্পর্কে প্রথমবার প্রকাশ্যে নুসরত জাহান

 

বাবা জানেন বাবা কে? একজন মহিলাকে এই প্রশ্ন করা মানে তাঁর দিকে কালি ছেটানো। সব প্রশ্নের উত্তর আছে আমার কাছে। আপাতত যশ এবং আমি দারুন সময় কাটাচ্ছি। মাতৃত্ব উপভোগ করছি পুরোদমে।” মা হওয়ার পর প্রথম জনসমক্ষে এসে জানালেন নুসরত জাহান। নুসরত জাহানের সন্তানের বাবা কে? এই প্রশ্নের উত্তর দিলেন খোদ নুসরত। বুধবার সন্ধ্যায় কলকাতার একটি স্যালোঁর উদ্বোধন করতে আসেন নুসরত। সন্তানের জন্মের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে এই প্রথম জনসমক্ষে আসেন বসিরহাটের তারকা সাংসদ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরত বলেছেন, “আমার বাচ্চার বাবা কে, তা বাচ্চার বাবা-ই জানেন।” তার পরের বাক্যেই বলেন, “আমরা এই মুহূর্তে একসঙ্গে অভিভাবকত্ব দারুণ উপভোগ করছি।”

এর পরই নুসরতের মুখে শোনা যায় একজনের নাম। বিগত কয়েকমাসে তাঁর সঙ্গে নাম জড়িয়েছে বার বার। তাঁর সঙ্গেই রাজস্থান বেড়াতে গিয়েছিলেন নুসরত। তাঁর সঙ্গেই পার্ক-স্ট্রিটের বেকারিতে মেঘলা দুপুরে খেতে দিয়েছিলেন বেবি-বাম্প সমেত। তিনিই নুসরতকে গাড়ি চালিয়ে পার্ক স্ট্রিটের বেসরকারি ম্যাটারনিটি হাসপাতালে ভর্তি করেছেন। তিনিই ছিলেন পাশে। সন্তান জন্মের প্রত্যেক মুহূর্ত ভাগ করেছিলেন নুসরতের সঙ্গে। অর্থাৎ, অভিনেতা যশ দাশগুপ্ত।

নুসরতকে ঈশানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রাখা হলে নুসরত বলেন, ‘এটা একটা কঠিন প্রশ্ন, কারণ এটা কারুর চরিত্রে দাগ লাগিয়ে দেয়, বাবা জানেন বাবা কে, আমারা খুব ভালো সময় কাটাচ্ছি বাবা-মা হিসাবে। যশ এবং আমার দারুণ সময় কাটছে’। নুসরতের এই বক্তব্যে পরোক্ষভাবে অনেকটা স্পষ্ট হয়ে গেল তাঁর সন্তানের পিতৃ পরিচয়। সন্তানের বাবা-র সঙ্গেই ঈশানের দেখভালের দায়িত্ব পালনের কথা বলেন, পরের লাইনেই যশের নাম নেন নুসরত।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories