Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

দিলীপ ঘোষের অনুমতি নিয়ে মারার বদলে মারের নিদান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর

দিলীপ ঘোষের অনুমতি নিয়ে মারার বদলে মারের নিদান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর

এনবিটিভি ডেস্কঃ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুমতির অপেক্ষা, তারপর কোনও বিজেপি কর্মীকে মারধর করা হলে, পালটা মার খেতে হবে। আমরা আর চুপ করে বসে থাকব না”, বারুইপুর থানায় ডেপুটেশন দিতে এসে এমনই আক্রমণাত্মক মন্তব্য করেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই ফের শুরু বিতর্ক।
আমফান বিধ্বস্তদের সুষ্ঠভাবে ত্রাণ বিলি, বিজেপি কর্মীদের সর্বত্র ত্রাণ দিতে যাওয়ার অনুমতি-সহ একাধিক দাবিতে স্মারকলিপি জমা দিতে বুধবার কর্মীদের সঙ্গে নিয়ে বারুইপুরের দলীয় কার্যালয় থেকে মিছিল করে বারুইপুর থানার দিকে যাচ্ছিলেন বিতর্কিত সাংসদ সৌমিত্র খাঁ।

মাঝ রাস্তায় তাঁদের বাধা দেয় পুলিশ। বারুইপুর রাস মাঠের কাছে বাধা পেয়েই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। তখনই সৌমিত্র খাঁ ও বেশকিছু কর্মী-সমর্থক বসে পড়েন রাস্তায়। বারুইপুর-ক্যানিং রোডে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। এরপর ১০ জন বিজেপি কর্মী-সমর্থককে স্মারকলিপি জমা দেওয়ার জন্য বারুইপুর থানা যাওয়ার অনুমতি দেওয়া হয়।

পুলিশের অনুমতি নিয়ে স্মারকলিপি জমা দেওয়ার পর সৌমিত্র খাঁ বলেন, “তৃণমূলের দুর্নীতি নিয়ে প্রতিটা থানায় ডেপুটেশন দেওয়া হবে। পুলিশ যতই আমাদের আটকানোর চেষ্টা করুক আমরা আমাদের কর্মসূচি থেকে সরে আসব না। এইভাবে পুলিশ আমাদের আটকাতে পারবে না। পুলিশ আটকানোর চেষ্টা করলে আমরাও আর ছেড়ে কথা বলব না। এই জেলায় ভাইপোর রাজ চলছে এটা আমরা কখনও তা হতে দেব না।”

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories