Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মন্দির নির্মাণের অভিযোগ তুলে সরব এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ 

দক্ষিন দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের জোড়দিঘী দাসুল গ্রামে বিদ্যালয়ের মাঠে অবৈধভাবে মন্দির নির্মাণের অভিযোগ তুলে সরব হলেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।

জানা গিয়েছে, দাশুর গ্রামে একটি জুনিয়র হাইস্কুল, একটি আইসিডিএস সেন্টার ও একটি প্রাইমারি স্কুল রয়েছে। সেই সঙ্গে বহু বছর ধরেই স্কুলের উদ্দেশ্যে দান করা বিশাল আকার মাঠ রয়েছে স্কুল সংলগ্ন। বহু বছর ধরেই স্কুলের এই মাঠে বাচ্চাদের খেলাধুলার পাশাপাশি গ্রামের প্রতিযোগিতামূলক ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়।

এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের অভিযোগ, বৃহস্পতিবার এলাকার কিছু হঠকারী মানুষজন স্কুলের এই মাঠে মন্দির নির্মানের জন্য খনন কাজ শুরু করে। হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বৃহস্পতিবার অবিলম্বে এলাকার মাঠে মন্দির নির্মাণ কাজ বন্ধের দাবিতে বংশীহারী ব্লকের বিডিও সুদেষ্ণা পালের কাছে ডেপুটেশন জমা দেন দাসুল এলাকার আদিবাসী মানুষজন। কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিডিও অফিস চত্বরে পুলিশের সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছিল বংশীহারী থানার পক্ষ থেকে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories