Wednesday, October 21, 2026
25 C
Kolkata

প্রেমে রাজী না হওয়ায় যুবতীর বাড়িতে “সেক্স টয়” পাঠালো যুবক

যুবতীকে (girl) কিছুতেই রাজি করানো যাচ্ছে না। প্রেমের প্রস্তাবে (love) সাড়া দিচ্ছে না সে। তাই তাকে বিব্রত করে ‘শিক্ষা দিতে’ বদমায়েশি বুদ্ধি প্রয়োগ করল মুম্বইয়ের যুবক। ২৬ বছরের ছেলেটি মেয়েটির বাড়িতে ই কমার্সে ওয়েবসাইটের মাধ্যমে দিনেক পর দিন সেক্স টয় (sex toys) পাঠাতে থাকে।

এখানেই না থেমে মেয়েটির ফোন নম্বরও তুলে দেয় পর্নোগ্রাফি সাইটে (porn site)। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে যায় তার কুকীর্তি। তাকে শনাক্ত করে গ্রেফতার করল মুম্বই পুলিশ (mumbai police) পুলিশ জানিয়েছে, কুণাল আনগোলকর নামে যুবকটি ২১ বছরের ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া পায়নি। তাই ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে কয়েক মাস ধরে সে তার বাড়িতে ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে সেক্স টয় পাঠাতে থাকে। ফেব্রুয়ারিতে মালাদ থানায় যুবতী নালিশ দায়ের করে, তাঁর বাড়িতে নিয়মিত সেক্স টয় পাঠাচ্ছে কেউ যাতে প্রবল বিব্রত বোধ করছেন তিনি। ভারতীয় দণ্ডবিধি, তথ্যপ্রযুক্তি আইনের নানা ধারায় মামলা রুজু করা হয়। সাইবার মামলা হওয়ায় সেটি হস্তান্তরিত করা হয় মুম্বই পুলিশের সাইবার সেলকে। তারা প্রথমে ক্যুরিয়র কোম্পানির মাধ্যমে অভিযুক্ত যুবকের ঠিকানা জোগাড় করার চেষ্টা করে। ওই কোম্পানিই মেয়েটির বাড়িতে সেক্স টয় ডেলিভারি দিত। কিন্তু তাতে লাভ হয়নি কেননা অভিযুক্ত ছেলেটি কোথাও নিজের নাম বা ঠিকানা উল্লেখ করেনি। এরপর পুলিশ তাকে খুঁজে বের করতে ভিপিএন সংক্রান্ত তথ্য জোগাড় করতে থাকে। কিন্তু সেখানেও ধাক্কা খায় তারা। কেননা ছেলেটি যতবার মেয়েটির বাড়িতে সেক্স টয় পাঠাত, প্রতিবারই নিজের আইপি অ্যাড্রেস বদলে ফেলত। পুলিশ ওই এলাকার ৫০০ র বেশি সাইবার প্রোভাইডারের স্ক্যান করে। তবে শেষ পর্যন্ত প্রযুক্তিগত অনুসন্ধান ও অন গ্রাউন্ড ইনটেলিজেন্সের মাধ্যমে সাইবার সেল ছেলেটিকে চিহ্নিত করে গ্রেফতার করে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories