Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

২২ ও ২৩শে সেপ্টেম্বর ভোট প্রচারে যাচ্ছেন মমতা

তিনি নিজে ভোটপ্রার্থী। সেই ভোটে জেতা তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেননা এই ভোটে জেতাহারার ওপরেই নির্ভর করছে তাঁর মুখ্যমন্ত্রীত্ব। হেরে গেলে তাঁকে ৫ নভেম্বরের পরে ইস্তফা দিয়ে দিতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে। সেই সঙ্গে বাংলাতেও এক সাংবিধানিক সঙ্কট দেখা দিতে পারে।

এরপরেও তিনি যাচ্ছেন মুর্শিদাবাদে দলেরই দুই প্রার্থীর হয়ে ভোট প্রচার করতে। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর তিনি মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে গিয়ে দলের প্রার্থীদের হয়ে প্রচার করবেন। তবে তাঁর সেই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেলেও সফরসূচী এখনও চূড়ান্ত ভাবে প্রকাশিত হয়নি।

মুর্শিদাবাদের ২২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে এবারে ২টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত ছিল দুই প্রার্থীর মৃত্যুর কারনে। বাকি ২০টি আসনে অবশ্য ভোট নেওয়া হয়। সেই ভোটের ফলাফল সামনে আসতেই দেখা যায় জেলার বাকি ২০টি আসনের মধ্যে ১৮টিতেই জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। এখন বাকি ২টি আসনের ভোটগ্রহণের পালা। সন্দেহ নেই একে তো তৃণমূল তৃতীয়বারের জন্য বিপুল জনাদেশ নিয়ে বাংলার ক্ষমতায় ফিরেছ, সেই সঙ্গে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে ক্লিন স্যুইপে জিতেছে তৃণমূল। ফলে সামসেরগঞ্জ আর জঙ্গিপুরেও যে তৃণমূল অনেকটা এগিয়ে থেকেই ভোটের লড়াইয়ে নামবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই দুই কেন্দ্রের মধ্যে আবার জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন এবং সামসেরগঞ্জে প্রার্থী হয়েছেন আমিরুল ইসলাম। মমতা এই দুইজনের হয়েই নির্বাচনী সভা করবেন। তৃণমূল চাইছে এই দুই আসনে ভালো ফল করে বিজেপিকে কড়া বার্তা দিতে। এমনিতেই মুর্শিদাবাদ সহ কার্যত বাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বাম-কংগ্রেস জোট। মুর্শিদাবাদের দুই আসনেই অবশ্য বাম প্রার্থীরা থাকছেন। তাঁদের সমর্থন দিচ্ছে কংগ্রেসও। তবুও তৃণমূল আত্মবিশ্বাসী এই দুই আসনেই বড় ভোটের ব্যবধানে জয়ী হবেন তাঁদের দুই প্রার্থী।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories