Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মালদায় মহানন্দা নদী থেকে উদ্ধার মা,মেয়ের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

এনবিটিভি ডেস্ক: ২৪ ঘণ্টার ব্যবধানে মহানন্দা নদী থেকে শিশু কন্যা ও এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচোলের আশাপুর মহানন্দা নদী তীরবর্তী এলাকায়। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ।নদী থেকে মহিলার মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল মহানন্দ পুরের রাটট গ্রামের নদী তীরবর্তী এলাকা থেকে ভেসে আসতে দেখা যায় একটি শিশু কন্যার দেহ। স্থানীয়রা দেহটি উদ্ধার করে চাঁচল থানায়। তবে সেই মুহূর্তে মৃত শিশুর কোন পরিচয় পাওয়া যায়নি। আজ ২৪ ঘন্টা কাটতে না কাটতেই চাঁচোলের আশাপুর মহানন্দা নদীর ঘাট থেকে শিশু কন্যার মায়ের মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম প্রিয়া পারভীন ( ২৩) ও মৃত শিশুকন্যাটির নাম সেমি পারভীন ( ৩)। পরিবার সূত্রে জানা গিয়েছে, ৪ বছর আগে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের গরাহার গ্রামের মোহাম্মদ সামিউল্লাহ রাজের নামে এক যুবকের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে পণের জন্য ওই মৃত গৃহবধূর ওপর অত্যাচার চালাত তার স্বামী বলে অভিযোগ। সেই অত্যাচারের জেরে গত একমাস আগে ৬ লক্ষ্য টাকা নাতি জামাইকে পন দেন মৃতার দাদু খলিল মাহমুদ। তার পরেও কেন আমার নাতনি ও তার তিন বছরের শিশুকন্যাকে খুন করা হলো তা নিয়ে ধন্দে রয়েছেন তাঁরা।

যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে চাঁচোল ও ইটাহার থানার পুলিশ। ইটাহার থানার পুলিশ সূত্রে জানা যায়, মৃত মহিলার স্বামী মোহাম্মদ সামিউল্লাহ রাজকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে দুই জেলার পুলিশ।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories