Saturday, September 5, 2026
30 C
Kolkata

জেলার আরটিএ বোর্ডের সদস্যপদের দায়িত্বভার গ্রহণ পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর

উজ্জ্বল দাস,আসানসোল: বুধবার পশ্চিম বর্ধমান জেলার আরটিএ বোর্ডের সদস্যপদের দায়িত্বভার গ্রহণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷

এদিন আসানসোলের আরটিএ দফতরে এসে দায়িত্বভার গ্রহণের পরে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে সংবর্ধনা জানান তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি ও এমভিএ’র পক্ষ থেকে অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জি ববিতা দাস সহ আরও অনেকে ৷ দায়িত্বভার গ্রহণের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, তাঁর প্রাথমিক কাজ হবে শহরকে যানজট মুক্ত করা ৷ পাশাপাশি টোটো ও অটোর নির্দিষ্ট রুট তৈরী করা ৷ একই সাথে শহর আসানসোলের বাজার লাগোয়া এলাকায় পুরনিগমের পক্ষ থেকে যে পার্কিং জোন তৈরীর উদ্যোগ শুরু হয়েছিল, তার সুষ্ঠ সমাধান করা ৷

এই বিষয়ে দফতরের আধিকারিকদের নিয়ে তিনি খুব তাড়াতাড়ি এলাকাটি পরিদর্শন করবেন ও পুরনিগমের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করবেন ৷

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories