Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

কাঁকসায় বিদ্যুতের খুঁটিতে ট্যাঙ্কারের ধাক্কা, এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

এনবিটিভি ডেস্ক: কাঁকসার মোল্লাপাড়ায় বিদ্যুতের খুঁটিতে ট্যাঙ্কারের ধাক্কায় অল্পের জন্য রেহাই পেলেন এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে, বুধবার দুপুরে একটি ট্যাঙ্কার পানাগর বাজার থেকে কাঁকসার মোল্লা পাড়ার দিকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। ফলে তিনটি বিদ্যুতের খুঁটির তার ছিড়ে যায়। ঘটনার সময় দৌড়ে পালিয়ে গেলে অল্পের জন্য রক্ষা পান এলাকার কয়েকজন বাসিন্দা।

ঘটনাস্থলে ট্যাঙ্কারটিকে আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, যতক্ষণ না বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হচ্ছে ততক্ষণ তারা ট্যাঙ্কারটিকে আটকে রাখবেন।

 

তিনটি বিদ্যুতের খুঁটির তার ছিড়ে যাওয়ায় গোটা এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। একইসাথে সমগ্র এলাকাজুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories