Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

রতুয়ায় জমি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের দাবি মহিলার

এনবিটিভি ডেস্ক: জমি ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণের দাবি করেন মহিলা। আর এই অভিযোগ পেয়েই অপহৃত ব্যক্তি উদ্ধার করার সাথে অপহরণকারী দলের এক মহিলাকে গ্রেফতার করল মালদার মানিকচক থানার পুলিশ।অপহরণের দুই দিনের মধ্যে সাফল্য পুলিশের।রতুয়ার থানার পশ্চিম রতনপুর এলাকায় হানা দিয়ে অপহৃত ওই ব্যবসায়ী উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যক্তির নাম সুশান্ত প্রামানিক।বাড়ি চাঁচল থানার সদরপুর এলাকায়।গত ১২ সেপ্টেম্বর জমি সংক্রান্ত ব্যাবসার কাজে মানিকচক থানার মথুরাপুরে আসে।অভিযোগ তারপর থেকে সুশান্ত নিখোঁজ হয়ে যায়।ওইদিন রাতেই পরিবারের কাছে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় অপহরণকারীরা।অপহৃত ব্যক্তির পরিবারের তরফ থেকে মানিকচক থানায় অভিযোগ দায়ার করে।অভিযোগ পেয়ে তদন্তে নামে মানিকচক থানার পুলিশ।গঠন করা হয় পুলিশের দল। এরপরে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রতুয়া থানার এলাকায় পৌঁছায় পুলিশ। মঙ্গলবার রাতে পশ্চিম রতনপুরের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যক্তিকে।গ্রেফতার করা হয় অপহরণকারী দলের সুসও এক মহিলাকে।যার নাম চান্দা মন্ডল চৌধুরী।ঘটনায় আরো কয়েকজন যুক্ত রয়েছে বলে অনুমান পুলিশের।তাদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই অভিযানে মানিকচক থানার পুলিশের সাথে ভুতনি ও রতুয়া থানার পুলিশ সাহায্য করে। মানিকচক থানার পুলিশ ধৃত মহিলাকে আজ মালদা জেলা আদালতে পেশ করে।পাশাপাশি উদ্ধার হওয়া অপহৃত ব্যক্তিকে আইনী প্রক্রিয়ার পর পরিবারে তুলে দেওয়া হবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories