Saturday, September 5, 2026
28 C
Kolkata

রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশের বড় সাফল্য, উদ্ধার চুরি যাওয়া সামগ্রী, আটক তিন দুষ্কৃতিও

উজ্জ্বল দাস, আসানসোল:  সালানপুর থানার রূপনারায়ানপুর ফাড়ির ইনচার্জ রাহুলদেব মন্ডল -সহ সমস্ত পুলিশ টিম নিয়ে একটি বিশেষ দল তৈরি করে অত্যন্ত তৎপর হয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। সঙ্গে সঙ্গে দুষ্কৃতিদের দলকে ধরার জন্য চেষ্টা চালায়।অবশেষে বড়সড় একটি চোরের গ্রুপ প্রকাশ্যে আসে।

রূপনরায়নপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে বিশেষ দল তৈরি করে রূপনারায়নপুর, জেমারী – সহ বিভিন্ন জায়গা থেকে তিনজন দুষ্কৃতীকে আটক করে। যাদের মধ্যে সুমন দত্ত,মিলন নাগ,শেখ জসিম নামের তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে সমর্থ হয় রূপনারায়নপুর পুলিশ। তারা সালানপুর থানার জেমারী গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তাদের কাছ থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী পাওয়া গেছে। যার মধ্যে তিনটি মোটর সাইকেল- সহ দুটি সাইকেল,একটি ল্যাপটপ এবং পনেরোটি এন্ড্রোয়েড মোবাইল। দুটি টুলুপাম্প,দুটি ব্যাটারি, দুটি সোনার কানের রিং,একটি রুপোর তৈরি গণেশ,একটি ইন্ডাকসেন ও একটি সিলিং ফ্যানও উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকেউ।ধৃত তিনজনকে ৫ই সেপ্টেম্বর আটক করা হয়েছিল।আসানসােল আদালতে তুলে পাঁচ দিনের জন্য পুলিশী হেফাজতে নিয়েছিলেন পুলিশ।পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে এই সকল চুরি যাওয়া জিনিসের খোঁজ পেয়ে উদ্ধার করে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories