Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মুর্শিদাবাদের মা দুর্গার “পেটকাটি” হয়ে ওঠার গল্প

মুর্শিদাবাদ: রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত গদাই পুর গ্রাম আর এই গ্রামেরই ব্যানার্জি পরিবারের আদি পুজো মা পেটকাটি নামে খ্যাত সারা মুর্শিদাবাদ জুড়ে ।এই পুজো প্রায় ৫০০ বছর অতিক্রম করেছে। ব্যানার্জি পরিবারের সঙ্গে কথা বললে তারা জানান এই পেটকাটি নামটি উঠে এসেছে ৫০০ বছর আগেই। কেন এই পেটকাটি নাম প্রশ্ন করতেই তারা বলেন বহু বছর আগে এই মায়ের পুজো হত তখন বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসতেন তাঁদের নানা রকম সমস্যার কথা নিয়ে। বহু মানুষ মানত করতেন, পাঁঠা-মোষ ইত্যাদি বলিও হতো। কিন্তু তাদের বাড়িতে গোপালের পুজো হওয়ার কারণে তারা বলি প্রথা বন্ধ করে দেন।

আর তারপরেই ঘটে অলৌকিক ঘটনা একদিন সন্ধ্যেবেলা মন্দিরের সেবায়েতের মেয়ে সন্ধ্যা দিতে গিয়েছিল ওই মন্দিরে। তখনই মা দুর্গা তাকে ভক্ষণ করেন বলে শোনা যায়। সারা রাত্রি মেয়েটিকে খোঁজাখুঁজি করে সেবায়েত ও ব্যানার্জি পরিবারের লোকজন। ভোরবেলা তাদেরকে স্বপ্নে দেখা দেন মা দুর্গা। তিনি বলেন তাদের মেয়েকে তিনি ভক্ষণ করেছেন। যদি তাদের মেয়েকে ফেরত চায় তাহলে পুনরায় বলি আরম্ভ করতে হবে। সঙ্গে সঙ্গে তারা মন্দিরের দিকে ছুটে যান। গিয়ে দেখেন মা দুর্গার মুখে মেয়েটির জামার ফিতে দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখে গ্রামবাসীরা ও ব্যানার্জি পরিবারের লোকজন কাতর মিনতি করেন যে তাদের মেয়েকে ফিরিয়ে দেওয়া হোক। মা যা বলবে সেই কথা অনুযায়ী চলবে।

তারপরই মা দুর্গার নির্দেশ অনুযায়ী মায়ের পেট কেটে বের করা হয় ওই মেয়েটিকে। আর তখন থেকেই দুর্গা মায়ের নাম হয় মা পেটকাটি।

আগের বছর করুণা মহামারীর কারণে প্রশাসনিক নিয়ম থাকলেও পুজোতে  সেরকমভাবে ভক্তদের আটকানো সম্ভব হয়নি। চোখে পড়ার মতন ভিড় জমে প্রত্যেক বছর। এ বছরও পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ব্যানার্জি পরিবার জানান, সরকারি বিধি নিষেধ মেনে পুজোর আয়োজন হচ্ছে, কিন্তু কতটা পারবেন তারা ভক্তদের ভিড় এড়তে এই নিয়েই চিন্তিত আছেন তারা। বহু দূরদূরান্ত থেকে আসেন মায়ের ভক্তরা। প্রচুর মানুষের সমাগম হয়। যদিও বা প্রশাসনের দ্বারস্থ হন তারা প্রত্যেকবছর, তবুও দর্শনার্থীদের ভিড় কমানো সম্ভব হয় না। মুর্শিদাবাদের সবথেকে বড় পূজা নামে জানা যায় এই পেটকাটি মায়ের পুজো।

Hot this week

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories