Saturday, September 5, 2026
28 C
Kolkata

কেউ যাবে না বাবুলের সঙ্গে! শুভেন্দুর চ্যালেঞ্জের পরেই বিজেপি ছাড়লেন বর্ধমান পূর্বের MP সুনীল মণ্ডল

নিউজ ডেস্ক : সদ্য শনিবার তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আর রবিবার তাঁর সঙ্গে এক গাড়িতেই দেখা গেল সাংসদ সুনীল মণ্ডলকে। শুধু তাই নয়, ক্যামাক স্ট্রিটে বাবুলের সঙ্গেই তৃণমূলের এক অনুষ্ঠানে দেখা গেল তাঁকে। সঙ্গে দাবী করলেন, তিনি তৃণমূলেই আছেন।একুশের বিধানসভা নির্বাচনের পূর্বে যখন তৃণমূলে ভাঙনের খেলা শুরু হয়েছিল, তখন শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। বিজেপিতে যোগ দিয়ে কিছুদিন কাটালেও, বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিতে থাকেন তিনি। আর বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পরই তাঁর মোহ ভঙ্গ হয়ে যায়।

তবে বিজেপিতে যাওয়ার কয়েক মাসের মধ্যেই মোহভঙ্গ হয় তাঁর। সুনীল মণ্ডল বলেছিলেন, “তৃণমূল থেকে যারা বিজেপিতে এসেছে, তারা মানিয়ে নিতে পারছে না। আসলে বিজেপি তাদের বিশ্বাস করতে পারছে না। তথাগত রায়, দিলীপ ঘোষরা এদের সম্পর্কে অন্যায় কথা বলছেন।দিলীপ ঘোষ বলেছেন, ২০১৯ সালের পর যারা বিজেপিতে এসেছে তাদের আগে বিজেপি হতে হবে। এটা অন্যায় কথা।” কখনও আবার দাবি করেছিলেন, তিনি মনে প্রাণে তৃণমূলেই রয়েছেন। যদিও তার এই তৃণমূলে ফেরার চেষ্টাকে বিশেষ গুরুত্ব দেয়নি দল। বরং সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজের জন্য বারবার লোকসভার স্পিকারকে চিঠি দেয় তৃণমূল নেতৃত্ব।

অর্থাৎ সুনীল মণ্ডলকে নিয়ে জল্পনা ছিলই। এসবের মাঝে রবিবার অর্থাৎ বাবুল সুপ্রিয় তৃণমূলে ফেরার পরের দিনই তাঁর সঙ্গে এক গাড়িতে দেখা গেল বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলকে। বাবুল সু্প্রিয়র সঙ্গে ক্যামাক স্ট্রিটে আসেন সুনীল মণ্ডল। তৃণমূলের অনুষ্ঠানে দেখা গেল তাঁকে। এদিনও সুনীলবাবু দাবি করলেন, তিনি তৃণমমূলেই আছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories