Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

কোনও দলবাজি করা চলবেনা, কাঁকসায় কর্মীদের বার্তা বিধানের

এনবিটিভি ডেস্ক: “সবাইকে একসাথে দল করতে হবে কোনো গ্রপবাজি করা চলবে না। কোনও দলবাজি করা চলবে না।” কাঁকসায় তৃণমূলের কর্মী সভায় এসে কর্মীদের এমই বার্তা দিয়ে গেলেন পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়। সোমবার কাঁকসা ব্লক তৃণমূলের উদ্যোগে কাঁকসা বিডিও অফিস সংলগ্ন একটি সভা কক্ষে কাঁকসা ব্লকের তৃণমূলের কর্মীদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপিস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়, জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক, কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী, জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস, মহিলা নেত্রী মিনতি হাজরা,সহ মহকুমা ও ব্লকের তৃণমূল নেতৃত্ব।
এদিন সভা মঞ্চ থেকে জেলা সভাপতি বলেন তেল মেরে রাজনীতি করি না যেটা বলার হবে সেটা মুখের উপর বলবো।যেটা পারবো না সেটা মুখের উপর বলে দেবো তাতে ভোট দেবে বা না দেবে তাতে আমার কিছু করার নেই। ভোট দিলেও আমি কাজ করবো।আর ভোট না দিলেও আমি কাজ করবো। তবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন তিনি বলেন দলে থাকতে গেলে দলবাজি করা চলবে না। সবাইকে একসাথে দল করতে হবে কোনো গ্রূপ বাজি করা চলবে না।

কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন জেলায় যে সমস্ত কর্মীদের দল দায়িত্ব দিয়েছে তাদের আজ কাঁকসা ব্লকের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো। পাশাপাশি দলের কর্মীদের উদ্দেশ্যে এক গুচ্ছ বার্তা দিয়েছেন দলের জেলা নেতৃত্ব।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories