Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মমতাকে ‘খালা’, ‘বেগম’ বলা শোভনীয় নয়, ভবানীপুরে প্রার্থী না দিলে ভালো করত বিজেপি, মন্তব্য রাজীবে

 

 

নিউজ ডেস্ক : রাজ্য বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী কথা তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুড়ে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির টিকিটে। কিন্তু ভোটে বিপুল ভোটে হারতে হয়েছিল তাঁকে। তারপর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়াতে দেখা গিয়েছে তাঁকে। তিনি ফের তৃণমূলে ফিরতে পারেন বলে জল্পনা চলছে। এরইমধ্যে হেস্টিংসে বিজেপির দফতরে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘরে নেমপ্লেট সরিয়ে দেওয়া হয়েছে। এদিন কলকাতায় পৌঁছে একের পর বিস্ফোরক মন্তব্য করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভোটের প্রচারে বিভেদের রাজনীতি, ধর্মীয় বিভাজনকে ইস্যু হিসেবে তুলে ধরাকে ভালভাবে নেয়নি বাংলার মানুষ। যাঁকে দেখে বাংলার মানুষ ২১৩টি আসন দিয়েছে, তাঁকে বেগম, খালা বলা শোভনীয় নয়।

 

৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। তৃণমূল প্রার্থী হিসেবে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে নন্দীগ্রামে পরাজিত হয়ে গত ৫ মে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই কোনো একটি আসন থেকে তাঁকে জিতে আসতে হবে শপথ নেওয়ার ছ’মাসের মধ্যে।

 

ভবানীপুরে বিজেপি প্রার্থী করেছে আইনজীবী প্রিয়ঙ্কা টিব্রেওয়ালকে। তৃণমূলকে টক্কর দেওয়ার আশায় যাবতীয় কৌশল নেওয়া হয়েছে। তবে রাজীব মনে করেন, মমতার বিরুদ্ধে ভোটে প্রার্থী না দিলে, সেটা হতো বিজেপির গুড জেশ্চার।

 

সম্প্রতি কলকাতায় বিজেপির হেস্টিংসের কার্যালয়ে তাঁর ঘরের নেমপ্লেট সরিয়ে ফেলা হয়। যা থেকে স্পষ্ট, তাঁকে ছেঁটে ফেলার চিন্তাভাবনা কার্যকর করছে গেরুয়া শিবির। আবার বিধানসভা ভোটের পর থেকেই রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা চলছে। কিন্তু কোনো এক কারণে ঘাসফুল শিবির থেকে দূরেই রয়ে গিয়েছেন তিনি।

 

উল্লেখ্য, ২০১৬ এর নির্বাচনে ডোমজুড় বিধানসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে রেকর্ড মার্জিনে জয়ী হয়েছিলেন রাজীব ব্যানার্জি। আর দলবদলে বিজেপিতে গিয়ে সেই নিজের গড় হাতের তালুর মতো চেনা ডোমজুড়েই রাজীব ব্যানার্জি প্রায় ৫০ হাজার ভোটে এবার হেরে যান তৃণমূলের কল্যাণ ঘোষের কাছে। রাজীব ব্যানার্জির সঙ্গে হাওড়ার যে কজন তৃণমূল বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রত্যেকেই এবার বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে হেরেছেন। বৈশালী ডালমিয়া, ডা: রথীন চক্রবর্তী কেউই পারেননি বিজেপির হয়ে জিততে। বঙ্গ রাজনীতিতে এখন দেখার বিজেপি ছেড়ে দলবদলুরা সত্যিই তৃণমূলের জাহাজে ফিরে আসেন কিনা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories