Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

বিশিষ্ট আলেম মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতার উত্তরপ্রদেশ এটিএস-এর

এবার বিশিষ্ট আলেম কালিম সিদ্দিকীকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিএস। মাওলানা কালিম সিদ্দিকী মুজফফরনগরের বাসিন্দা।

৬৪ বছর বয়সি এই ইসলামিক পণ্ডিতকে সন্দেহজনক কার্যকলাপের অভিযোগে আগেই নিরাপত্তা সংস্থার নজরে রেখেছিল। গতকাল রাতে মিরাটে পৌঁছানোর সাথে সাথে তাকে আটক করা হয়। বর্তমানে ইউপি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। ধর্মান্তর মামলা ও বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, তিনি জামিয়া ইমাম ওয়ালিউল্লাহ ট্রাস্টের প্রধান। সেই ট্রাস্ট বিদেশ থেকে টানা নেওয়া নিয়ে আইন ভেঙেছেন বলে তদন্ত সংস্থার দাবী।

উল্লেখ্য, ধর্মান্তর মামলায় উমর গৌতম মামলার তদন্তের সময় তার নাম উঠে আসে। ধর্মান্তরণ চক্র চালানোর অভিযোগে ইউপি পুলিশ উমর গৌতমকে জুন মাসে গ্রেফতার করে। দরিদ্র পরিবার, বেকার যুবক এবং প্রতিবন্ধীরা, বিশেষ করে যারা শ্রবণ শক্তি এবং বাকপ্রতিবন্ধী ছিল, তাদের ধর্ম পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছিল বলে অভিযোগ তোলে পুলিশ। তার সঙ্গে ধর্মীয় কথোপকথনের অভিযোগে মিরাট থেকে ইসলামিক পণ্ডিত মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে, যিনি পশ্চিম ইউপির অন্যতম বড় আলেম।

দিল্লির ওখলার আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান এই গ্রেপ্তারকে “মুসলমানদের উপর নৃশংসতা” বলে অভিহিত করেছেন।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories