Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

পরকীয়া ও সম্পত্তির জেরে ফিল্মি কায়দায় স্বামীর হাত পা ভেঙে,মাথা থেঁতলে নৃশংস ভাবে খুন করল স্ত্রী ও পিসতুতো দাদা, চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে

মালদা: স্বামীর হাত, পা ভেঙে,মাথা থেঁতলে নৃশংস ভাবে খুন। স্ত্রী ও স্বামীর পিসতুতো দাদাকে সঙ্গে নিয়ে খুন। বাড়ির সিঁড়ির নিচে দেহ লুকিয়ে রেখে পরে লোপাটের চেষ্টা। গ্রেফতার দুজনই। পরকীয়া ও সম্পত্তি নিয়েই বিবাদ বলে প্রাথমিক অনুমান পুলিশের।এই ঘটনায় চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরের ডেইলি মার্কেট এলাকায়।

জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ আটক করেছে তাঁদের ছেলেকেও। মৃতের নাম রাম মুসোহর (৩৭)। হরিশ্চন্দ্রপুরের ডেইলি মার্কেট এলাকার বাসিন্দা। নিয়মিত মদ্যপান করায় স্ত্রী পঞ্চমী মুসোহরের সঙ্গে হামেশাই বিবাদ লাগত। ছেলে বাপী মুসোহরের সঙ্গেও বিবাদ ছিল বাবার। মুলত রঙ মিস্ত্রির কাজ করতেন রাম ও তাঁর ছেলে। কিন্তু এরইমধ্যে তাঁর পিসতুতো দাদা মনোজ মুসোহর দিল্লি থেকে হঠাৎ হরিশ্চন্দ্রপুরে এসে রঙের মিস্ত্রির কাজ শুরু করে। তাঁর ব্যবসাও বেশ জমে ওঠে। পরবর্তীতে রাম পঞ্চমীদের সঙ্গেই এক বাড়িতে থাকতে শুরু করে মনোজ।

এরপরেই পঞ্চমীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিবাদ আরও জোরদার হয়।নিয়মিত অশান্তি লেগেই থাকত। প্রতিবেশীদের বক্তব্য মদ্যপান আরও বেড়ে গিয়েছিল রামের। কাজকর্ম কিছুই করত না। মুলত সংসার চালাতো মনোজ।তাঁকে সাহায্য করত বাপি।এরপরে তাঁদের বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা করে পঞ্চমী ও মনোজ। আর সেখানেই বাধা হয়ে দাঁড়ায় রাম। এই নিয়ে কদিন ধরেই অশান্তি আরও তীব্র হয়। গতরাতে তাঁদের বাড়ির সিঁড়ির নিচে লুকানো হাত পা ভাঙা মাথা থ্যঁতলানো রক্তাক্ত দেহ উদ্ধার হয় রামের। সেই দেহ লোপাটের জন্যে একটি গাড়ির খোঁজ করছিল মনোজ। রামের ছেলে বাপীকেও একটি গাড়ি ভাড়া করে আনতে বলা হয়। কিন্তু সম্ভবত সে ঘরের বাইরে থাকায় সম্পুর্ন বিষয়েটি তাঁর কাছে স্পষ্ট ছিল না বলেই মনে করছে পুলিশ। হয়ত তাঁর বাবা পড়ে গিয়ে চোট পেয়েছে তাঁকে এমন বলা হয়ে থাকতে পারে। সে গাড়ির খোঁজ করতে গেলে প্রতিবেশীদের সন্দেহ প্রবল হয়। কয়েকজন তাঁদের বাড়িতে গেলেই, সিঁড়ির নিচে লুকানো রামের দেহ দেখতে পান।

এরপরেই উত্তেজনা ছড়ায়।গভীর রাতে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। দেহ উদ্ধারের পাশাপাশি। শাবল,গাঁইতি,দা ইত্যাদি অস্ত্র উদ্ধার হয় ঘর থেকে। মুখ চেপে ধরে পিটিয়ে হাত পা ভেঙে মাথায় ভাড়ি কিছু দিয়ে আঘাত করা হয়েছে বকে মনে করা হচ্ছে। শুধু তাই নয় মৃত্যু নিশ্চিত করতে গলা টিপেও রাখা হয় বলে প্রাথমিক অনুমান পুলিশের। পুলিশ পঞ্চমী ও মনোজকে গ্রেফতার করেছে।আটক করা হয়েছে ছেলে বাপীকেও।এলাকার কিছু ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories