Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

তৃণমূলের পথে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রীও! অভিষেকের সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

নিউজ ডেস্ক : তৃণমূল কংগ্রেস একুশের নির্বাচনের পর থেকে সর্বভারতীয় স্তরে নিজেদের নিয়ে যেতে চেষ্টা করছে। ত্রিপুরা, অসম সর্বত্র সংগঠন তৈরি করছে ঘাসফুল শিবির। এবার মুকুল সাংমা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। সেটা যদি ঘটে তাহলে উত্তর–পূর্ব ভারতে কংগ্রেসের বড় ভাঙন ধরবে। মুকুল সাংমা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন মুকুল সাংমা বলে সংবাদমাধ্যমের একাংশে বলা হচ্ছে।

শুধু একটি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নন মুকুল সাংমা। বরং মেঘালয়ের রাজনীতিতে বড় নাম। মেঘালয়ে কংগ্রেসের পরাজয়ের পর তিনি সেই রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে কাজ করছেন। মুকুলকে না জানিয়ে সাংসদ ভিনসেন্ট এইচ পালাকে রাজ্য সভাপতি পদে নিয়োগ করেছে কংগ্রেস। এখান থেকেই তিক্ততার সূত্রপাত। তাই মুকুল সাংমা বেশ কয়েকজন কংগ্রেস নেতাকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেছেন বলে একাংশের দাবি।

 

তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবার রাতেই কলকাতায় এসে অভিষেকের সঙ্গে দেখা করে গিয়েছেন মুকুল। সাংমার ঘনিষ্ঠ সূত্রেও এই খবর স্বীকার করা হয়েছে। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ এক কংগ্রেস নেতা জানিয়েছেন, “কলকাতায় একটি কাজে গিয়েছিলেন সাংমা। সেখানেই তৃণমূল নেতাদের আথিতেয়তা গ্রহণ করেছেন তিনি। এর মধ্যে বিশেষ কোনও রাজনৈতিক সমীকরণ নেই।” মেঘালয় প্রদেশ কংগ্রেসের সভাপতি ভিনসেন্ট পালাও দাবি করেছেন, মুকুলের সঙ্গে তাঁর কোনও বিবাদ নেই। দলে মুকুল সাংমাকেই নিজের নেতা বলে মনে করেন তিনি।

 

কংগ্রেস যতই অস্বীকার করুক, অভিষেকের সঙ্গে সাংমার এই সাক্ষাৎ রীতিমতো চিন্তায় রাখবে দলের শীর্ষ নেতৃত্বকে। কারণ, সাংমা ‘হাত’ ছেড়ে ঘাসফুলে নাম লেখালে, তাঁর পিছু পিছু অনেক কংগ্রেস নেতাই যে ‘হাত’ ছাড়বেন তাতে সংশয় নেই। তৃণমূল এই মুহূর্তে উত্তরপূর্ব ভারতে জমি তৈরি করতে মরিয়া। ইতিমধ্যেই সুস্মিতা দেবের মতো সর্বভারতীয় কংগ্রেস নেত্রীকে তাঁরা দলে টেনেছে। ত্রিপুরায় প্রায় প্রতিদিনই কংগ্রেসের কোনও না কোনও নেতা তৃণমূলে যোগ দিচ্ছেন। গত কয়েক মাসে উত্তরপূর্বের রাজনীতির গতিপ্রকৃতি বলছে, কংগ্রেসকে নয়, বরং বিজেপির বিকল্প হিসাবে তৃণমূলকেই প্রথম পছন্দ হিসাবে বেছে নিচ্ছেন ওই এলাকার মানুষ। এরপর মেঘালয়ে কংগ্রেসের ঘর ভেঙে তৃণমূল শক্তি বাড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories