Saturday, September 5, 2026
28 C
Kolkata

“ফরেনসিক সায়েন্স এবং ক্রিমিনাল ইনভেসটিগেশান” সেমিনার অনুষ্ঠিত হল বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে

এনবিটিভি ডেস্কঃ গতকাল ১লা অক্টোবর, ২০২১ বারুইপুর পুলিশ জেলার এসপি অফিস কনফারেন্স হলে আয়োজিত হয়েছিল “ফরেনসিক সায়েন্স এবং ক্রিমিনাল ইনভেসটিগেশান”- এর বিষয়ে একটি অভিনব সেমিনার।

 

 

আধুনিক যুগে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে একদিকে যেমন মানুষের কাজে আসছে। ঠিক তার বিপরীতে এই প্রযুক্তির দ্বারা দিনকে দিন অপরাধ মূলক কাজ বেড়ে চলেছে।সেই জন্য প্রশাসনিক বিভাগ আরও শক্তিশালী করছেন তাদের তদন্তের অস্ত্র শস্ত্র।

 

জেলা পুলিশের আমন্ত্রণে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন ডিরেক্টর ডাক্তার ডি পি সেনগুপ্ত এবং State Advocate শ্রী অনিরুদ্ধ ঘোষ। এই সেমিনার- কাম- ওয়ার্কশপে জেলার সর্বমোট ষাটজন পুলিশ অফিসার ছিলেন যার মধ্যে তিরিশ জন পিএসআই। এছাড়াও বিভিন্ন সার্কেল ইন্সপেক্টর ও জোনাল ডিএসপি এবং এসডিপিও সাহেবরাও ছিলেন শ্রোতা হিসেবে। সেমিনারটির প্রধান উদ্দেশ্য ছিল কিভাবে সায়েন্টিফিক এভিডেনস কালেকশন করা উচিত এবং তদন্তের প্রামাণ্য বিষয় যথাযথ কেশ ডায়েরিতে তুলে ধরা উচিত সেসমস্ত বিষয়ে তদন্তকারী অফিসারদের অবহিত করানো, যার ফলে দোষীদের যথার্থ শাস্তি হয়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories