Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

Bhangar: পঞ্চায়েত কর্মীদের সঙ্গে অভব্য আচরণ, অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের নির্দেশ বিডিওর

সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: পঞ্চায়েত কর্মীদের সঙ্গে চা দোকানি এক ব্যাক্তির অভব্য আচরণ। মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা। হেনস্থা মহিলা কর্মীদের। পুলিশকে আইনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ ভাঙড় ২ এর বিডিওর। অভিযুক্ত ব্যাক্তি পলাতক।

শনিবার সকাল থেকে ভাঙড় ২ ব্লকের পোলেরহাট ১ গ্রাম পঞ্চায়েতের কর্মীরা পোলেরহাট বাজার পরিদর্শন করছিলেন। ভিআরপি কর্মী ফিরোজ আকরম ও সাদ্দাম হোসেন মিদ্দে, ভিএসটি কর্মী রেশমা খাতুন, টুকটুকি খাতুন, লক্ষী সর্দার এবং ভিসিটি কর্মী সিরাজুল ইসলাম খান ও সুবিদ আলি মোল্লারা বাজার ঘুরে দোকানদারদের বোঝাচ্ছিলেন প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর প্রভাব সম্পর্কে। তাঁরা এদিন বিশেষ করে চায়ের দোকান গুলোতে যান। যত্রতত্র প্লাস্টিক, থার্মোকল বা আবর্জনা না ফেলে ডাস্টবিন ব্যাবহারের আবেদন করেন।

পঞ্চায়েত কর্মীদের আবেদন শুনে অন্য চা দোকানিরা ডাস্টবিন ব্যাবহারের প্রতিশ্রুতি দেন। অন্য দিকে পোলেরহাট পঞ্চায়েত অফিসের সামনে অবস্থিত রবিউল ইসলাম মোল্লা নামের এক চা দোকানি তা ব্যাবহার করতে অস্বীকার করে। উল্টে সে অকথ্য ভাষায় গালিগালাজ করে। মারতে উদ্যত হয়। প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় সে।

রবিউল ইসলাম ফোন করে তার ভাই বাপি মোল্লাকে ডাকে। অভব্য আচরণের ছবি তুলতে গেলে বাপি মোল্লা পঞ্চায়েত কর্মী সাদ্দাম হোসেন মিদ্দে ও রেশমা খাতুনের মোবাইল ফোন কেড়ে নিতে উদ্যত হয়। সেও পঞ্চায়েত কর্মীদের শাসাতে থাকে। নানা রকম ব্যাঙ্গ-বিদ্রূপ করে সে।

রবিউল ও তার ভাই বাপির অভব্য আচরণ থেকে বাদ যাননি মহিলা কর্মীরাও। তাঁদেরকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। ঘটনার বিবরণ তুলে ধরে ভাঙড় ২ ব্লকের বিডিও কার্তিক চন্দ্র রায়কে ফোন করেন পঞ্চায়েত কর্মীরা। তাঁর কর্মীরা আক্রান্ত হয়েছেন, এমন ফোন পেয়েই তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন পুলিশকে।

স্থানীয় কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তার আগে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্ত রবিউল ইসলাম মোল্লা। অভিযুক্ত রবিউল ইসলামের নামে বিডিওর কাছে লিখিত দিয়ে নিরাপত্তার জন্য অনুরোধ জানিয়েছেন পঞ্চায়েত কর্মীরা। অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।

দ্বায়িত্ব পালন করতে গিয়ে হুমকির স্বীকার পঞ্চায়েত কর্মীরা ঘটনার পর যথেষ্ট আতঙ্কে রয়েছেন! তবে বিডিও কার্তিক চন্দ্র রায় পঞ্চায়েত কর্মীদের অভয় দিয়েছেন। তিনি অভিযুক্তকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। পোলেরহাট ১ জিপির প্রধান রাজিয়া বিবিও আক্রান্ত পঞ্চায়েত কর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমার কর্মীদের সঙ্গে খারাপ আচরণ বরদাস্ত করা হবে না।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories