Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ডোমকলে

ডোমকলে এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হয়েছে। মৃতের নাম শুকচাঁদ সেখ (৫৪)।

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের সোনাপট্টি এলাকায়। যদিও মৃতের বাড়ি ডোমকলের দক্ষিনগর গ্রামে বলে জানা গেছে। সূত্রের খবর, শনিবার সন্ধ্যেই ডোমকলের সোনাপট্টি এলাকায় বুকে ব্যাথা নিয়ে ছটপট করে শুকচাঁদ। তখনিই যৌনকর্মীরা উদ্ধার করে ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। তখনও মৃতের পরিচয় অজানা। কিছুক্ষন পর খোঁজ মেলে মৃতের।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে সকালে গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন শুকচাঁদ। দিন পেড়িয়ে গেলেও বাড়ি ফেরে না। চিন্তা দানা বাঁধে পরিবারের মনে। হঠাৎ হাসপাতাল থেকে ফোন আসে বাড়িতে। হাসপাতালে শুকচাঁদের মৃতদেহ আছে বলে জানায়। তখনই মৃতের পরিবারের লোকজন ছুটে আসে হাসপাতালে। পরিবারের অভিযোগ, কে বা কারা খুন করে গরু বিক্রির টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে।

ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। যদিও মৃত্যুর কারন অজানা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories