Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

বিজেপিকে তীব্র কটাক্ষ সব্যসাচীর, মুকুল ঘনিষ্ঠ কি তৃণমূলে ফেরার অপেক্ষায়?

 

 

নিউজ ডেস্ক : ভোটে পরাজয়ের পর কার্যত ‘নিভৃতবাসে’ চলে গিয়েছেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। মুকুল রায় ঘনিষ্ঠ সব্যসাচী একুশের ফলাফলের পরেই বেসুরো মন্তব্য করেছিলেন বিজেপিতে থেকে। সেই সময় থেকেই তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। মুকুল রায় দলে ফেরার পর সেই গুঞ্জন আরও তীব্র হয়। এর মধ্যেই বিধান নগরের প্রাক্তন মেয়রের একটি মন্তব্য ঘিরে ফের তাঁর বিজেপি ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সব্যসাচী দত্ত বিজেপির দুর্গাপুজো নিয়ে বলেন, ‘গতবার ভোট ছিল তাই পুজো হয়েছে, এবার ভোট নেই তাই পুজো নেই’। আর এর উত্তরে আজ দিলীপ ঘোষ বলেন, ‘আমার জানা নেই। পুজোর বিধি অনুযায়ী পুজো হওয়া উচিত। ভোট দেখে পুজো করা উচিত নয়। যারা পুজো করেছিলেন তাদের চিন্তাভাবনা করা উচিত। পুজো করতে আপত্তি নেই। কয়েকজন মিলে পুজো করতেই পারেন। যেহেতু এবার বড় বড় পুজো হচ্ছে না একটা হলের মধ্যে পুজো হলে ভালই হবে। লোকজন দেখতে পাবেন।’

গত বছরই EZCC-তে যে পুজো হয়েছিল তার মূল উদ্যোক্তা ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, তৎকালীন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় এবং সব্যসাচী দত্ত। আর এই বছরের পুজো নিয়ে সব্যসাচী দত্তর এহেন মন্তব্য আরও জল্পনা বাড়াচ্ছে। তবে কি তিনিও এবার পুরনো ঘরে ফিরে যাবেন? প্রশ্নের উত্তর সময়ই বলবে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories