Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

উত্তর প্রদেশের লখিমপুরে কৃষককে নির্মমভাবে হত্যার প্রতিবাদ সভা SDPI-এর

এনবিটিভি ডেস্ক : আজ  ৬-অক্টোবর, উত্তর প্রদেশের লখিমপুরে কৃষক স্বার্থ বিরোধী আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্র ও তার ছেলে আশিষ মিশ্র গাড়ি চালিয়ে ৯ জন কৃষককে নির্মমভাবে হত্যা করে।এরই প্রতিবাদে সুতির মহেশাইলের সাহাপাড়া মোড়ে SDPI সুতি বিধানসভা কমিটির পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 

উক্ত সভায় বক্তব্য রাখেন SDPI সুতি বিধানসভা কমিটির সভাপতি এস এম সেম্ফুল, সম্পাদক এমদাদুল হক, সহ-সভাপতি রবিউল আলম, প্রাক্তন জেলা সম্পাদক মহাম্মদ রাকিম সেখ, সামশেরগঞ্জ বিধানসভা কমিটির সম্পাদক নুরুল ইসলাম ও পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ধুলিয়ান সাবডিভিশন কমিটির সম্পাদক ডাঃ ইউসুফ আলী মহাশয়। বক্তারা কেন্দ্রের কৃষক স্বার্থ বিরোধী আইন বাতিল করার দাবি তোলেন এবং কৃষক হত্যাকারী কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্র ও তার ছেলে আশিষ কুমার মিশ্রকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বলে জোড়ালো দাবি তোলেন। পথসভায় প্রায় একশোজন মানুষ ধৈর্য্য সহকারে শোনেন এবং SDPIএর ন্যায্য দাবিকে সমর্থন করেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories