Saturday, September 5, 2026
28 C
Kolkata

কাজের প্রলোভন দেখিয়ে দেহ ব্যবসায়, বাংলাদেশী তরুণীকে উদ্ধার করে পাঠানো হল আসানসোল হোমে

উজ্জ্বল দস,দুর্গাপুর: গত কয়েকদিন আগে উদ্ধার হওয়া নাবালিকাকে প্রশাসনের তরফ থেকে পাঠানো হল হোমে। গত 5 তারিখে দুর্গাপুরে এক মহিলা কলকাতা থেকে ফেরার পথে এক বাংলাদেশী তরুনীর সাথে দেখা হয়। দুর্গাপুরের ওই মহিলা জানতে পারেন বাংলাদেশি ওই তরুণীকে কাজের প্রলোভন দেখিয়ে মোটা টাকার বিনিময়ে দেহ ব্যবসার কাজে লাগিয়ে ব্যাঙ্গালুরুতে বিক্রি করে দেওয়া হয়েছিল। গত ২০১৭ সাল থেকে ওই তরুণী বেঙ্গালুরুতে আটকে পড়ে। সুযোগ বুঝে ওই তরুণী ব্যাঙ্গালোর থেকে কলকাতায় চলে আসেন। সেখান থেকে দুর্গাপুরের ওই মহিলার সাথে তার দেখা হয়। গত 5 তারিখে দুর্গাপুরের ওই মহিলা বাংলাদেশি ওই তরুণীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা প্রশাসনের দ্বারস্থ হন।

প্রশাসনের উদ্যোগে শুক্রবার বাংলাদেশি ওই তরুণীকে আসানসোলের হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রশাসনের উদ্যোগে খুশি ওই তরুণী জানিয়েছেন, তিনি হোমে থাকলে অন্তত সুরক্ষিত থাকবেন এবং দুর্গাপুর মহকুমা শাসক এবং দুর্গাপুর প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories