Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

দুবাইয়ের বুর্জ খলিফা এখন কলকাতার দূর্গা পুজো মন্ডপে,প্রতিমার গায়ে থাকবে ৪৬ কেজি সোনা

 

এনবিটিভি ডেস্ক :  কলকাতার পুজো মানে নতুন কিছু দেখার জন্য অপেক্ষা করা। দেখা গিয়েছে কখনও তাজমহল কখনও বা আইফেল টাওয়ারের আদলে দূর্গা পুজো মন্ডপ তৈরি করে চমক লাগিয়ে দিয়েছে।এই বছর কলকাতাতে দেখা মিলবে দুবাইয়ের বুর্জ খলিফা যেটি বিশ্বের উচ্চতম অট্টালিকা হিসাবে খ্যাত।

 

ভিআইপি রোডের ধারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম , “বুর্জ খলিফা”। প্রতিবারের মতো এবারও অভিনবত্ব নিয়ে এসে চমকে দিতে চলেছে মন্ত্রী সুজিত বসুর পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজো ।

 

ইতিমধ্যেই মণ্ডপের বেশিরভাগ অংশই তৈরি হয়ে গিয়েছে। শ্রীভূমির ট্র্যাডিশনকে এবার অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন শিল্পী- উদ্যোক্তারা। পুজোর উদ্যোক্তা সুজিত বসুরই পরিকল্পনা ছিলো “বুর্জ খলিফা”। সুউচ্চ ইমারতের সঙ্গে অত্যাধুনিক আলোর কারসাজি এবং দুর্গার গহনার সাজ, এবারও পুজো প্রেমীদের গন্তব্য হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।

 

মূল মণ্ডপ তৈরির জন্য ৬০ ফুটের লোহার একটি স্থায়ী কাঠামো তৈরি করা হয়েছে। তার উপরে বাঁশ, কাঁচ আর ফাইবার দিয়ে গড়ে তোলা হয়েছে কলকাতার ‘বুর্জ খলিফা’। অবিকল দুবাইয়ের ‘বুর্জ খলিফা”!

 

 

তবে, মণ্ডপের পাশাপাশি শ্রীভূমি স্পোর্টিংয়ের অন্যতম আকর্ষণ অবশ্যই দুর্গা প্রতিমার সাজসজ্জা। প্রতিমার গায়ে থাকবে ৪৬ কেজি সোনা। পরনে থাকছে মাটির শাড়ি। সুজিত বসু জানিয়েছেন, “অষ্টমীর দিন ১০ হাজার ভোগ বিতরণ করা হবে। ৫০টি দেশে ইউটিউবের মাধ্যমে শ্রীভূমির পুজো দেখা যাবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা”।

 

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories