Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

হিন্দুদের জাগরিত হওয়ার সময় এসেছে, হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবির মধ্যেই হুংকার ভাগবতের, দিলেন অন্য ধর্মের কাউকে বিয়ে না করার নিদান

 

NBTV ডেস্ক : উৎসবের মরসুমে ফের দেশের যুবক-যুবতীদের উগ্র হিন্দুত্বের পাঠ শেখালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রবিবার উত্তরাখণ্ডের হলদওয়ানিতে একটি অনুষ্ঠানে আরএসএস কর্মী এবং তাঁদের পরিবারের উদ্দেশ্যে আরএসএস প্রধান বলেন বিয়ের জন্য নিজের ধর্ম ছেড়ে হিন্দু ছেলেমেয়েরা যে অন্য ধর্ম গ্রহণ করছে তা অনুচিত। তিনি বলেন, হিন্দুদের জাগরণের সময় এসেছে এখন। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি বাড়ছে হিন্দুত্ববাদীদের মধ্যে। ঠিক সেই সময়ে ভাগবতের এই হিন্দু জাগরণের তত্ব আশঙ্কা বাড়িয়েছে ধর্মনিরপেক্ষ ভারতের আপামর জনসাধারণের মনে।

ভাগবতের কথায়, “যখন হিন্দুরা জাগ্রত হবে, তখন বিশ্ব জাগবে। তাই হিন্দু ধর্মকে জাগরণ করার সময় এসেছে এখন।”

কর্মীদের ভিন ধর্মের কাউকে বিয়ে না করার নদান দিয়ে আরএসএস প্রধান বলেন, “যারা এটা করছে তাঁরা ভুল করছে। আমাদের সন্তানদের সঠিকভাবে লালন পালন করতে হবে। বিয়ের জন্য অন্য ধর্ম গ্রহণ করা ভুল। আমাদের তাদের এই মূল্যবোধগুলো দিতে হবে। বাড়ির থেকেই তো শিখবে। নিজেরদের ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে গর্বিত হতে হবে।”

ধর্ম ও ধর্মান্তকরণ নিয়ে হিন্দুদের আরো কঠোর এবং সক্রিয় হতে বলেন তিনি। ভাগবত বলেন, “যদি প্রশ্নগুলো আসে তাহলে সন্তানদের উত্তর দিন। বিভ্রান্ত হবেন না। আমাদের সন্তানদের প্রস্তুত করা উচিত এবং এর জন্য আমাদের নিজেদেরও ধর্ম নিয়ে আরও অনেক কিছু শিখতে হবে।” রবিবারের অনুষ্ঠান থেকে তিনি চিরাচরিত পারিবারিক মূল্যবোধ রক্ষার কথা বলেন। দেশীয় খাবার, পর্যটনস্থল, ঐতিহ্যবাহী পোশাক পরিধানের কথাও বলেন। তার কথায় ভারতের হিন্দুরা জাগলে তবেই বিশ্ব জাগবে।

তবে তার হিন্দু জাগরণের মন্তব্য তার প্রকৃত উদ্দেশ্যের ব্যাপারে অনেকের মনে প্রশ্নের উদ্রেক করেছে। কিছুদিন আগেই এক হিন্দু সাধু ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবিতে অনশনে বসেছিলেন। হুমকি দিয়েছিলেন তার দাবি মানা না হলে তিনি আত্মহত্যা করবেন। সাধু তার কথা রাখেননি। কিন্তু এবার হিন্দু জাগরণের ডাক দিলেন মোহন ভগবত। ভাগবতের মন্তব্যের সঙ্গে কোথাও যেন হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবির সঙ্গে যোগসাজশ দেখতে পাচ্ছেন অনেকে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories