Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

উত্তরপ্রদেশের এক  থানার অন্দরেই  ২২ বছরের যুবকের মৃত্যু,ফাঁসির অভিযোগ  আত্মীয়দের

এনবিটিভি ডেস্কঃ যুবকের ঝুলন্ত দেহ মিললো থানার মধ্যে থেকে।ঘটনাটি ঘটে মঙ্গলবার উত্তরপ্রদেশের কাসগঞ্জে । এক মহিলার সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগে যুবককে থানায় ডাকা হয়। তার পরেই যুবকের ঝুলন্ত দেহ মেলে থানার অন্দরেই।আলতাফ (২২) নামের ওই যুবকটি উত্তরপ্রদেশের ইটা জেলার বাসিন্দা ।

এনডিটিভি সংবাদ মাধ্যমের  তথ্য অনুশারে বলা হয়, থানার অন্দরেই যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে ওই থানার পুলিশের বিরুদ্ধে।অভিযোগের ভিত্তিতে ইটা জেলায় পাঁচ পুলিশকে বরখাস্ত করা হয়।

 

উল্লেখ্য,গত সপ্তাহে এক নারীকে অপহরণ ও জোরপূর্বক বিয়ের অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে।যুবকের বিরুদ্ধে থানায়  মামলাও দায়ের করা হয় ।ওই মামলার জিজ্ঞাসাবাদের জন্য আলতাফ নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার সকালে থানায় নিয়ে আসা হয়।

কাসগঞ্জের পুলিশ সুপার রোহন প্রমোদের  বুধবার টুইটারে প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে বলা হয়,”যুবকটি থানার টয়লেট ব্যাবহার করতে গিয়েছিলেন,কয়েক মিনিট পরেও তিনি না ফিরলে পুলিশ টয়লেটের ভিতরে প্রবেশ করে ঝুলন্ত দেহ মেলে।”

 

টুইটারে আরও বলা হয়,”যুবকটি একটি কালো জ্যাকেট পরেছিলেন,সম্ভবত তিনি জ্যাকেটের হুডের সাথে যুক্ত স্ট্রিংটি ওয়াশরুমের একটি কলের সাথে লাগিয়েছিলেন তারপরেই নিজেকে শ্বাসরোধ করার চেষ্টা করেছিলেন।  যুবকটি অচেতন অবস্থায় বের করে আনা হয়, নিকটবর্তি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের পক্ষ থেকে মৃত বলে ঘোষণা করা হয়।”

 

এদিকে আলতাফের বাবা চাঁদ মিয়া বলেন, “আমি আমার ছেলেকে পুলিশের নিকট স্ব-ইচ্ছায় পাঠাই,কিন্তু আমার মনে হচ্ছে আমার ছেলেকে হত্যা করা হয়েছে, তবে এই ঘটনাকে তদন্ত করতে হবে।”

 

অন্য একজন আত্মীয় অভিযোগ তুলে প্রশ্ন করে বলেন,“কীভাবে একজন ব্যক্তি জলের কল থেকে নিজেকে ঝুলিয়ে রাখতে পারে,মৃত ব্যক্তির উচ্চতা কত এবং কলের উচ্চতা কত?”

 

গত বছরের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট এক নির্দেশ দেয়, সেখানে বলা হয়,”দেশের সমস্ত থানা এবং তদন্ত সংস্থাগুলি যেমন সিবিআই, জাতীয় তদন্ত সংস্থা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সহ সকলকে অবশ্যই নাইট ভিশন এবং অডিও রেকর্ডিং সহ সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories