Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

ম্যাথু ওয়েডের ব্যাটিংয়ের ঝড়ে উড়ে গেলো পাকিস্তান, টি ২০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়া

এনবিটিভি ডেস্ক: ১৯ ওভারের মাথায় পর-পর তিনটি ছক্কা মেরে পাকিস্তানকে বধ করে ফাইনালে পৌঁছল অস্ট্রোলিয়া। টি২০ বিশ্বকাপের পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যে সেমিফানাল খেলা, ডু ওর ডাই ম্যাচ। ম্যাচ জিতলেই ফাইনাল খেলবে সেই দল। টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রোলিয়ার অধিনায়ক ।এদিকে পাকিস্তান দল পয়েন্ট তালিকায় গ্রুপ-২ এর শীর্ষে অবস্থান করছিল। টুর্নামেন্টের একটাও ম্যাচ না হেরে পয়েন্ট তালিকায় সেরা পাকিস্তান।

এদিকে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে, রিজওয়ানের ব্যাটের উপর ভর করে পাকিস্তান ২০ ওভার শেষে ১৭৬ রান করতে সক্ষম হয়।

অস্ট্রোলিয়ার লক্ষ্যমাত্রা ১৭৭ নিয়ে ব্যাট করতে নামে । ওয়ার্নারের ঝড় ব্যাটিংয়ে ৩০ বলে ৪৯ রান করে ব্যাবিলনে ফিরে যায়। তখন পাকিস্তানের সাপোর্টারদের মনে আশার আলো ফটালেও। যদিও সেই আশায় জল ঢেলে দিলো  মার্কস স্টনিস ও ম্যাথু ওয়েডের জুটি । এই দুজনের  ঝড়ের গতিতে ১৭৭ রানের লক্ষ্য মাত্রাকে তাড়া করে। অবশেষে অস্ট্রেলিয়া পাক-কেই বধ করলো দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

 

তখন  শেষ ২ ওভারে  ২২ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। বল করতে আসেন শাহীন আফ্রিদি। ভয়ঙ্কর বাঁ-হাতি পেসারকে বাউন্ডারির বাইরে ফেলতে থাকেন ওয়েড। পর পর তিনটি ছয় মেরে ম্যাচ অস্ট্রেলিয়াকে ফাইনালে পৌঁছে দেন তিনি। ১৭ বলে ৪১ রান করেন ওয়েড। তাঁর সঙ্গী ছিলেন মার্কাস স্টোইনিস। তিনি ৩১ বলে ৪০ রান করেন।

খেলার সংক্ষিপ্ত স্কোর –

পাকিস্তান : ১৭৬/৪ (২০ ওভার)
রিজওয়ান ৬৭, ফখর ৫৫*, বাবর ৩৯,
স্টার্ক ৩৮/২, জাম্পা ২২/১, কামিন্স ৩০/১

অস্ট্রেলিয়া : ১৭৭/৫ (১৯ ওভার)
ওয়ার্নার ৪৯, ওয়েড ৪১*, স্টয়নিস ৪০*
শাদাব ২৬/৪, শাহীন ৩৫/১

এই দিন খেলার শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে এক ডাক্তারও প্রেস কনফারেন্সে আসেন।তিনি ছিলেন পাকিস্তানের দাপুটে ব্যাটার রিজওনের চিকিৎসক । প্রেস কনফারেন্সে চিকিৎসকটি জানায় যে,রিজওয়ান সেমিফাইনাল খেলার পূর্বে দু’দিন আইসিইউ- তে তিনি বুকে গুরুতর সংক্রমণ নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে ।”

এই শরীর নিয়েই রিজওয়ান অজিদের বিরুদ্ধে জ্বলে ওঠেন। ৫২ বলে ঝকঝকে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি। হয়তো তাঁর এই লড়াই দলের কাজে আসেনি। কিন্তু ক্রিকেট ফ্যানেরা রিজওয়ানকে যোদ্ধা বলছেন। পাক কিংবদন্তি শোয়েব আখতার রিজওয়ানের ছবি শেয়ার করে তাঁকে সেলাম করেছেন এই লড়াইয়ের জন্য।

 

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories