Sunday, September 6, 2026
28 C
Kolkata

বাঘের আক্রমণে আহত হলেন এক মৎস্যজীবী

নিজস্ব সংবাদদাতা: বাঘের আক্রমণে আহত হলেন এক মৎস্যজীবী। আহত ওই মৎস্যজীবীর নাম আশিস দাস। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের নেতিধোপানি জঙ্গলে। আহত ওই মৎস্যজীবীর বাড়ি গোসোবা ব্লকের বালি দ্বীপে। আশঙ্কাজনক অবস্থায় গোসাবা হাসপাতালে আনা হয়েছে চিকিৎসার জন্য।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, তিনজন মৎস্যজীবীর একটি দল রবিবার মাছ ধরতে যায় নেতিধোপানি জঙ্গলের লাগোয়া একটি খালে। সন্ধ্যা বেলা মাছ ধরার সময় হঠাৎই বাঘ ঝাঁপিয়ে পড়ে এই মৎস্যজীবী দলটির উপরে। একজন কে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে জঙ্গলের দিকে। অন্য সঙ্গীরা বাঘের মুখ থেকে লড়াই করে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। স্থানীয় পার্শ্ববর্তী বনদপ্তরের অফিসের খবর দেওয়া হয়। ব্যাঘ্র প্রকল্পের কর্মীরা তড়িঘড়ি স্পিড বোটে করে নিয়ে আসে গোসোবা হাসপাতালে। সেখানেই তার চিকিৎসা চলছে। অবস্থা আশঙ্কাজনক। শরীরের বিভিন্ন অংশে বাঘের কামড়ের দাগ আছে। মাথায় একাধিক স্লাই পড়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories