Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

সালারে যুবক খুন, ৪দিন পর পুকুর থেকে উদ্ধার দেহ, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের

গত চারদিন ধরে নিখোঁজ যুবক, অবশেষে দেহ মিলল পুকুরে,ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার তালিবপুর গ্রামের কারিগর পাড়ায়।

মুর্শিদাবাদের সালার থানার তালিবপুর শিরীষ তলার ২৫ বছরের যুবক গোলাম সারওয়ার আনসারী ওরফে মদন আনসারীর বিয়ে হয়েছিল মাত্র দু মাস আগে।১২ নভেম্বর নিখোঁজ হয় সে। আজ সোমবার পাড়ার এক পুকুর থেকে দেহ ভাসতে দেখা যায়।এরপর সালার থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

মৃতদেহ উদ্ধারের পর গ্রামের মানুষ তালিবপুরের মেনরোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ ২৪ ঘন্টার মধ্যে আসামী তোলার আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।
পরিবারের সদস্যদের অভিযোগ চারদিন আগে থানায় মিসিং ডায়েরি করলেও পুলিশ কাউকে ধরা তো দূরের কথা, পরিবারের সদস্যদের সঙ্গে একবার এসে খোঁজখবর নেয়নি পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories