Wednesday, July 22, 2026
26.3 C
Kolkata

অশ্লীলকাণ্ড নিয়ে তুমুল বিতর্ক, অস্ট্রেলিয়ার অধিনায়ক পদ থেকে ইস্তফা পেইনের

 

মর্যাদার লড়াই অ্যাশেজ সিরিজ শুরুর তিন সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন টিম পেইন। শুক্রবার হোবার্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে কান্নায় ভেঙে পড়েন পেইন।এক নারীকে কয়েক বছর আগে কুরুচিপূর্ণ মেসেজ দেয়ার ঘটনায় হঠাৎ করে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে হয়েছে পেইনকে।

ঘটনাটা মূলত ২০১৭ সালের। তখন তাসমানিয়া ক্রিকেটের এক নারী কর্মীকে কুরুচিপূর্ণ মেসেজ পাঠিয়েছিলেন তিনি।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ফক্স স্পোর্টস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ বিষয়টি নিয়ে পরের বছর সেই নারী কর্মী অভিযোগ জানান অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ও তাসমানিয়া ক্রিকেটের কাছে। সেবার তেমন কোন বড় শাস্তি দেয়া হয়নি তাকে।

তবে সম্প্রতি আবারও সে ঘটনা চলে এসেছে সামনে। আর তাই এবার নিজের অপরাধ স্বীকার করে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন পেইন।

এখন পেইন দায়িত্ব ছাড়ায় তার জায়গায় দায়িত্ব পাবেন সহ-অধিনায়ক প্যাট কামিন্স। আর এটি হলে ৬৫ বছর পর দলের কোন বোলার টেস্টের অধিনায়ক হবেন।
সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories