Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি সহ পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে র‍্যাবের ক্যাম্প উদ্বোধন।

 

হাবিবুর রহমান হাবিব
উপজেলা প্রতিনিধি(ফটিকছড়ি)

বাংলাদেশ র‍্যাব -৭’ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২(সিপিসি) কার্যালয় উদ্বোধন হয়েছে।গতকাল রবিবার (১৪ জুন) হাটহাজারী পৌর এলাকার আব্বাছিয়া পুল চট্টগ্রাম-নাজিরহাট সড়কের পাশে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম, পিপিএম এ কার্যালয়ের উদ্বোধন করেন।

উদ্বোধন পরবর্তী সিপিসি-২ ক্যাম্পের অধিনায়ক মুশফিকুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভায় র‌্যাব মহাপরিচালক বলেন, র‌্যাব জন্মলগ্ন থেকেই বিভিন্ন অপরাধমুলক কার্যক্রম দমনে কাজ করে আসছে। বিশেষ করে জঙ্গি ও মাদক নির্মূল, দূর্ণীতি দমনে বিশেষ অবদান রেখে আসছে। এ ধারাবাহিকতা রক্ষায় চট্টগ্রামের হাটহাজারী রাউজান ও ফটিকছড়িসহ পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমনে এ ক্যাম্প।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এ সুবাধে হাটহাজারীর সাথে তার আত্মার সম্পর্ক উল্লেখ করে বলেন, হাটহাজারীর আনাচে কানাচে আমার অবাধ বিচরণ ছিল। হাটহাজারীর মানুষকে আমি ভালভাবে চিনি তারা সকলেই র‌্যাবকে সম্মিলিতভাবে সহযোগিতা করে অপরাধ দমনে দারুন ভূমিকা রাখবে এ বিশ্বাস আমার আছে। হাটহাজারী মডেল থানা বিভিন্ন কারনে চাপের উপর থাকে। এখন থেকে র‌্যাব পুলিশ যদি যৌথভাবে কাজ করে তাহলে সে চাপ অনেকাংশে কমবে। তাই এ ক্যাম্প উদ্বোধনে উত্তর চট্টগ্রামের আপামর জনসাধারণ উপকৃত হবে এটাই আমাদের কাম্য।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার বিপিএম, পিএসসি, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বিপিএম, পিপিএম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

উদ্বোধনী বক্তব্যে রাখেন র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্ণেল মশিউর রহমান জুয়েল পিএসসি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম উত্তর) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আব্দুল্লাহ আল মাসুম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া ক্যাম্পের পুরো ভবন পরিদর্শন করে মহাপরিচালক ক্যাম্পে অবস্থানরত র‌্যাব সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরে উপজেলা চেয়ারম্যানের অনুরোধে হালদা নদী পরিদর্শন করে হেলিপ্যাডে প্রস্থান করেন তিনি।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories