Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

সিএএ-আইন বাতিলের দাবী করায়,ওয়াইসি-বিজেপি ‘চাচা-ভাতিজা’ সম্পর্ক আছে বলে মন্তব্য কৃষক নেতা রাকেশ টিকাইতের

এনবিটিভি ডেস্কঃ সোমবার ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসিকে বিজেপির ভাইপো বলে মন্তব্য করেন।ওয়াইসি সিএএ-এনআরসি বাতিল করার দাবি করায় তাঁর এই মন্তব্যের নিন্দা করে রাকেশ টিকাইত বলেন যে,ওয়াইসি ভারতীয় জনতা পার্টির সাথে চাচা এবং ভাগ্নের বন্ধন করে নিয়েছেন তিনি যা খুশি বিজেপির কাছ থেকে সরাসরি চাইতে পারেন।

উল্লেখ্য,২০২০ সালের ২৩ সেপ্টেম্বর সংসদে কৃষি আইন পাশ করে বিজেপির সরকার।সরকার পক্ষের দাবী, ২০২২ সালের মধ্যেই কৃষকদের আয় দ্বিগুণ হবে। যদিও সরকারের এই পদক্ষেপকে কোনও ভাবে মানতে চায়নি কৃষকরা।এই আইনের বিরুদ্ধে দীর্ঘ একবছর কৃষক আন্দোলন চলে আসছিল।চলতি সপ্তাহে ১৯ নভেম্বরে প্রধানমন্ত্রী তিনটি কৃষি আইন বাতিল করার কথা জানান।

শুক্রবার গুরুনানকের জন্মদিন গুরুপরবে এই ঘোষণা করে মোদী। মোদী তাঁর ভাষণে বলেন, “হয়তো আমাদের তপস্যায় কিছুর অভাব ছিল, যে কারণে আমরা কৃষকদেরকে এই আইন সম্পর্কে বোঝাতে পারিনি। তবে আজ প্রকাশ পর্ব, কাউকে দোষারোপ করার সময় নয়। আজ আমি দেশকে বলতে চাই যে আমরা তিনটি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট ।

সোমবার লখনউতে সম্মিলিত কিষান মোর্চা দ্বারা আয়োজিত কিষাণ মহাপঞ্চায়েত‘-এর সময় টিকাইত বিবৃতি দিয়ে আরও বলেন,কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় ​​মিশ্র টেনিকে বরখাস্ত করা উচিত। এমএসপি নিয়ে একটি আইন করুন।কৃষক আন্দোলনে মারা যাওয়া ৭৫০ জন কৃষকের ব্যাপারে সরকার ভাবুক। দুধের জন্যও একটি নীতি আসছে,যেটি কৃষকদের পক্ষে নয় আমরা তারও বিরুদ্ধে আছি। এই সব নিয়ে আলোচনা করতে চাই

কেন্দ্রের দ্বারা তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরে, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) প্রধান ওয়াইসি রবিবার কেন্দ্রকে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) প্রত্যাহার করতে দাবি জানিয়ে বলেন যে,এটি বাতিল না হলে বিক্ষোভ করা হবে।উত্তরপ্রদেশে রাস্তায় নেমে আরেকটি শাহিনবাগ তৈরি করা হবে।

উত্তর প্রদেশের বারাবুঙ্কিতে একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় ওয়াইসি বলেন, তিনটি কৃষি আইন বাতিলের মতো  আমি ভারতীয় জনতা পার্টি সরকারের কাছে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাতিল করার দাবি জানাচ্ছি। কেনওনা সিএএ আইন সংবিধান বিরুধি আইন।

ওয়াইসি খোপ প্রকাশ করে আরও বলেন , সরকার যদি এনপিআর এবং এনআরসি আইন করে, তাহলে আমরা আবার রাস্তায় নামব,এমনকি অনেক জায়গাতে শাহীন বাগ তৈরি করব।আমি নিজেই রাস্তায় নেমে আন্দোলন করবো।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories