Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

১ মাসের জন্য নার্সদের আন্দোলন বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

কলকাতাঃ বেতনবৈষম্যের প্রতিবাদে এসএসকেএম হাসপাতালে আন্দোলন করে চলেছে নার্সরা। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, ১ মাসের জন্য নার্সদের আন্দোলন বন্ধ রাখার।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, বেতনবৈষম্য নিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও স্বাস্থ্য অধিকর্তা । ফলে গোটা বিষয়টা খতিয়ে দেখে বিবেচনার জন্য একমাসের মতো সময় লাগবে।

এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, যেহেতু এই বিষয়টি রাজ্যের মন্ত্রী ও আধিকারিকরা খতিয়ে দেখছেন, তাই ১ মাসের জন্য নার্সদের এই আন্দোলন প্রত্যাহার করা হোক। ১ মাস পর সরকারের সিদ্ধান্তের পর নতুন নির্দেশিকা জারি করা হবে হাইকোর্টের তরফে।

উল্লেখ্য, এর আগেও নার্সদের আন্দোলন চলাকালীন চন্দ্রিমা ভট্টাচার্য আশ্বাস দেন, তাদের দাবি মেনে নেওয়া হবে। চার মাস সময়ও দেন তিনি। তারপরই আন্দোলন বন্ধ করে দেন নার্সরা। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও কোনও কাজ হয়নি। ফলে ফের আন্দোলন নামে নার্সরা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories