Saturday, September 5, 2026
28 C
Kolkata

জাতীয় সঙ্গীতের অপমান! মমতার বিরুদ্ধে মামলা দায়ের বিজেপি নেতার

এনবিটিভি ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বই সফর ঘিরে আগামী লোকসভার রাজনীতির পারদ চড়ছে। জাতীয় সঙ্গীতের অপমান করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলে মমতার বিরুদ্ধে থানার দ্বারস্থ হলেন এক বিজেপি নেতা।

জানা গিয়েছে, মুম্বই বিজেপির একজন নেতা মমতা ব্যানার্জীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বুধবার তিনি সাংবাদিক সম্মেলন করার সময় জাতীয় সঙ্গীত পাঠ করেন। জয় মহারাষ্ট্র বলে জাতীয় সঙ্গীত পাঠের মধ্যে ভাগে চুপ হয়ে যান। জাতীয় সঙ্গীতের ৪ বা ৫ টি শ্লোক পরে হঠাত্‍ থেমে যান। সেজন্য “জাতীয় সঙ্গীতের প্রতি চরম অসম্মান দেখানোর” জন্য পুলিশের দ্বারস্থ হয়েছেন।

তাদের আরও অভিযোগ, জাতীয় সঙ্গীত পাঠের পূর্বে কিছুক্ষণ বসে ছিলেন।জাতীয় সঙ্গীতের এই অপমানকে মেনে নেওয়া যায়না।এর পরে বিজেপি নেতারা তৃণমূল সুপ্রিমোকে কটূক্তি করতে বেরিয়ে আসেন।

বিজেপি নেতা অমিত মালব্য টুইট করে বলেন,আমাদের জাতীয় সঙ্গীত,আমাদের জাতীয় পরিচয়ের সবচেয়ে শক্তিশালী প্রকাশগুলির মধ্যে একটি। সরকারী পদে অধিষ্ঠিত ন্যূনতম লোকেরা এটিকে অবমাননা করতে পারে না। ভারতের বিরোধী দল কি এতই অহংকারহীন এবং দেশপ্রেম?

https://twitter.com/amitmalviya/status/1466078923175784449

পশ্চিমবঙ্গ বিজেপি ইউনিট টুইটের সঙ্গে ১৬-সেকেন্ডের ক্লিপ শেয়ার করে। যেখানে তৃণমূল সুপ্রিম জাতীয় সঙ্গীত গাইছেন, বঙ্গ বিজেপির টুইটে বলা হয় যে,আজ একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি বাংলার সংস্কৃতি, জাতীয় সঙ্গীত ও দেশের এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন!

পশ্চিমবঙ্গ বিজেপির টুইট ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories