Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

আজ তামিলনাড়ু হেলিকপ্টার দুর্ঘটনায় ১৪ যাত্রীর মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে, দাবি সূত্রের

এনবিটিভি ডেস্কঃ  আজ তামিলনাড়ুতে সেনাবাহিনীর হেলিকপ্টা দুর্ঘটনা ঘটে, প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ মোট ১৩ জনের মৃত্যু হরেছে বলে জানা যায় সূত্রে। সেনা সূত্রে জানা গিয়েছে, মোট ১৪ জন যাত্রী ছিলেন, এদের মধ্যে হেলিকপ্টার চারজন উচ্চ পদস্থ আধকারিকও ছিলেন।মৃতদের মধ্যে অধিকাংশেরই দেহ ঝলসে যাওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় জানা যাবে।

 

কীভাবে ভেঙে পড়ল অত্যাধুনিক হেলিকপ্টার তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে সূত্রের খবর, এদিন দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ সুলুর থেকে কোয়েম্বাটোর যাওয়ার পথে কুন্নুরের জঙ্গলে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।

প্রথমে মনে করা হয়েছিল, হাইটেনশন তারে ধাক্কা লেগে মাটিতে পড়ার পর আগুন লেগে গিয়েছিল। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, আকাশেই আগুন লাগে হেলিকপ্টারে। এরপর জ্বলন্ত হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে।

এই মর্মান্তিক ঘটনাকে  বৃহস্পতিবার সংসদে বিবৃতি দেবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দুর্ঘটনার পরেই প্রতিরক্ষামন্ত্রী বিপিন রাওয়াতের বাড়িতে পৌঁছে গিয়েছেন। যদিও এই দুর্ঘটনার পর  সেরা চিকিৎসার ব্যবস্থার নির্দেশ  দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তবে তা আর রক্ষে হলোনা ১৪ জনের মধ্যেই ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে সূত্রে।  ঘটনাস্থলে  উপস্থিত হয়ে ছিলেন বায়ুসেনার প্রধানও।

 

এই দুর্ঘটনায় প্রয়াতদের প্রতি গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লেখেন, “ তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত, যেখানে আমরা জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য কর্মীদের হারিয়েছি। তারা অত্যন্ত নিষ্ঠার সাথে ভারতের সেবা করে আসছিলেন । আমার মনন শোকাহত পরিবারের সাথে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট।

প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েই দুপুরে টুইটে উদ্বেগ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে লেখেন, “সিডিএস জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী ও কপ্টারে উপস্থিত বাকিদের সুরক্ষার জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

 

এই দুর্ঘটনার পরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের প্রতি দ্রুত আরোগ্য  কামনা করে টুইটে লেখেন, “ তামিলনাড়ুর দুর্ঘটনার কুনুর থেকে অত্যন্ত দুঃখজনক খবর এসেছে । আজ, পুরো দেশ সিডিএস বিপিন রাওয়াত এবং তার পরিবারের সদস্যদের সহ যারা হেলিকপ্টারে  ছিলেন তাদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছে । এছাড়াও আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি।”

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories