Wednesday, October 21, 2026
25 C
Kolkata

পরিবারের সাথে অভিমান, প্রায় ২০ বছর ধরে পরিত্যক্ত ঘরে একাই জীবনযাপন করছেন বছর ৭০-র ঘনশ্যাম

মালদা,শেখ সাদ্দামঃ পরিবারের সাথে অভিমান, আর এই কারণেই প্রায় কুড়ি বছর ধরে একটি পরিত্যক্ত ঘরে একাই জীবন যাপন করছেন বছর ৭০-এর ঘনশ্যাম মন্ডল। এমনই ছবি ধরা পড়েছে মালদা জেলার  শামসীর ছাবিল পাড়ায়।

আর চারটি সাধারণ পরিবারের মতো ঘনশ্যামেরও রয়েছে স্ত্রী, ছেলে, বৌমা ,মেয়ে, জামাই। কিন্তু ঘনশ্যাম সাফ জানিয়ে দেন, যতদিন জীবিত আছেন, একাই থাকতে চান তিনি।

কিন্তু কি এমন হয়েছিল যে পরিবার ছাড়লেন ঘনশ্যাম?জানা গিয়েছে, ২০ বছর আগে স্ত্রীয়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয়। আর সেই রাগ, অভিমান এত বছর পরও কমেনি। ফলে একা থাকার সিদ্ধান্ত নেন তিনি।

এক পরিত্যক্ত ঘরে থাকেন ওই বৃদ্ধ। নেই দরজা, শীতে কনকনে বাতাস জানলা দিয়ে ঢোকে ঘরে। দু মুঠো খাবার কেউ দিয়ে গেলে তবেই ক্ষুদা মেটে তাঁর। তবে অধিকাংশ সময় যেনতেন প্রকারে নিজেই রান্না করেন ওই পৌঢ়।

৭০ ছুঁইছুঁই ঘনশ্যাম চলাফেরাও সেরকম করতে পারেন না। বাইরে কোনও প্রয়োজনীয় কাজে বেরোলে তাঁর পথেরসাথী একমাত্র ভাঙাচোরা হাতটানা ট্রাইসাইকেল। সেটাও এখন প্রায় অকেজো অবস্থায় পড়ে রয়েছে।

চোখের জলে ওই অসহায় বৃদ্ধের একটাই চাওয়া, ভাঙাচোরা হাতটানা সাইকেলের পরিবর্তে তিনি যদি নতুন একটি ট্রাইসাইকেল পেতেন, তাহলে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দুবেলা দুটো খাবার জোগাড় করতে পারতেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories