Saturday, September 5, 2026
28 C
Kolkata

বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত শিশু, চাঞ্চল্য মানিকচকে

মালদা: বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হল এক শিশু। তাকে জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনায়েতপুর এলাকায়।

জানা গিয়েছে, জখম শিশুর নাম আসিফা খাতুন(‌৭)‌। মানিকচক থানার এনায়েতপুর কলোনিতে বাড়ি তার। শনিবার বিকেলে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে বড় বাগান নাকিটোলা এলাকায় খেলতে যায় সে। অন্য বন্ধুদের সঙ্গে খেলার সময় একপ্রান্তে পড়ে থাকা এক বলের মতো দেখতে গোলপিন্ডকে পা দিয়ে দূরে সরাতে গেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণে ছিটকে পড়ে সে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories