Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদার মোথাবাড়ি থানার পুলিশ এর উদ্যোগে “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি পালন

মালদার মোথাবাড়ি থানার পুলিশের উদ্যোগে বাইক র‍্যালির মাধ্যমে “সেফ ড্রাইভ সেভ লাইফ” সপ্তাহ কর্মসূচি পালন করা হয় বৃহস্পতিবার। মোথাবাড়ি চৌরঙ্গি মোড় থেকে গ্রীন মার্কেট পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে মোটর বাইক র‍্যালিটি আবার এসে মোথাবাড়ি চৌরঙ্গি মোড়ে শেষ হয়। এরপর মোথাবাড়ি থানার সিভিক ভলেন্টিয়ার ও স্কুলপড়ুয়াদের নিয়ে সচেতনতা সভা করা হয়।

মোথাবাড়ি থানার পুলিশ এইদিন এই বার্তা জনসাধারণের কাছে পৌঁছাতে চায় যে, হেলমেট পরে বাইক চালাতে হবে, মদ্যপান করে গাড়ি চালানো নিষিদ্ধ। তাদের স্লোগান ছিল ‘যদি চান বাঁচতে গাড়ি চালান আসতে’ । এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কলিয়াচক ২ এর বিডিও সাহেব রমাল সিং বীরদি, রতুয়া সি. আই সুজন কুমার দাস ও মোথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জীসহ সমস্ত পুলিশ অফিসার ও পুলিশ কর্মকর্তা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories