Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ডক্টরেট উপাধি পেলেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী সুবীর পাল, খুশির আবহ মৃৎশিল্পী মহলে

এনবিটিভি,নদীয়া: কৃষ্ণনগরের মৃৎশিল্পীদের মাথার স্বর্ণমুকুটে আবারও এক নতুন পালক সংযোজন হল। এই প্রথম ডক্টরেট উপাধি পেলেন নদিয়ার কৃষ্ণনগরে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল। উল্লেখ্য, এই ডক্টরেট উপাধি আগামী দিনে মৃৎশিল্পীদের আরও প্রেরণা যোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

নদীয়ার কৃষ্ণনগরে মৃৎশিল্পী সুবীর পাল বংশ-পরম্পরায় ছোট থেকেই মাটির পুতুল তৈরির কাজে যুক্ত। জানা গেছে, তিনি প্রথম ১২ বছর বয়সে “Indian Festival’s”-এ অংশগ্রহণ করার সুযোগ পান। এরপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তার হাতের জাদুতে মাটির তৈরি পুতুলের মধ্য দিয়ে একের পর এক দেশে-বিদেশে খ্যাতি লাভ করেছেন। ইন্ডিয়ান ফেস্টিভ্যালে যোগদানের পাশাপাশি তিনি রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার পান। শুধু তাই নয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উজ্জ্বল অক্ষরে তার নাম লেখা রয়েছে।

মূলত, ডক্টরেট উপাধি নিয়ে তিনি প্রশ্ন তোলেন যে, “সাহিত্য বিভাগ থেকে শুরু করে গুণিতক সহ একাধিক বিষয়ে ডক্টরেট উপাধি রয়েছে। তাহলে মৃৎশিল্পীরা ডক্টরেট উপাধি পাবে না কেন?” এই প্রশ্ন তুলে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেন তিনি। তাদের পরামর্শে তিনি দিল্লীতে একটি আবেদনপত্র জমা দেন। এরপর তার যে বিভিন্ন শংসাপত্র রয়েছে এবং তার তৈরি পুতুলের যে সুনাম রয়েছে তার উপর ভিত্তি করেই তাকে ডক্টরেট উপাধি দেওয়া হয়।

দিন কয়েক আগেই সেই ডক্টরেট উপাধি সার্টিফিকেট তার বাড়িতে এসে পৌঁছায়। মৃৎশিল্পী সুবীর পাল বলেন, “এটি আমার দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল। এই সম্মান শুধু আমার নয় গোটা মৃৎশিল্পীদের সম্মান। কারণ এই বাড়তি পাওনা আগামী দিনে মৃৎশিল্পীদের আরও আগ্রহ যোগাবে বলে মনে করেন তিনি।” মৃৎশিল্পী সুবীর পালের ডক্টরেট উপাধি পাওয়ার পর শিল্পী মহলে খুশির আবহের সৃষ্টি হয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories