Wednesday, October 21, 2026
24 C
Kolkata

রাতের অন্ধকারে পানের বরজ কেটে নষ্ট করল দুষ্কৃতীরা, ক্ষতিগ্রস্থ কৃষক পরিবার

এনবিটিভি, নদীয়া: নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার তালদহ গ্রামের এক কৃষকের এক বিঘা জমির পানের বরজ কেটে নষ্ট করল দুষ্কৃতীরা। তালদহ গ্রামের বাসিন্দা তথা কৃষক গৌর নন্দীর এক বিঘা জমিতে পানের বরজ ছিল। শুক্রবার রাতে দুষ্কৃতীরা পানের বরজটি কেটে নষ্ট করে বলে অভিযোগ। এর জেরে মাথায় হাত পড়েছে ঐ চাষী পরিবারের।

গৌর নন্দী আক্ষেপ করে বলেন, “তারা না পায় ধানের ন্যায্যমূল্য, আর অকাল বৃষ্টিতে নষ্ট হয় ফসল, সেমত সরকার থেকে না পায় ঋণ। যেটুকু তাদের সম্বল ছিল সেটুকুও কেউ নষ্ট করে দিল।“

এক বিঘা জমিতে এই পানের বরজ দিয়েই সংসার চালাতেন কৃষক গৌর নন্দী। এমত পরিস্থিতিতে এখন কি করবে ওই চাষী পরিবার তা নিয়ে চিন্তায় মুষরে পড়েছেন সকলে। থানায় অভিযোগ করলে পাবেনা কী তারা সুরাহা এমনই প্রশ্ন চাষিদের। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories